IPL | বিরাটের ব্যাটে ‘মিনি খরা’, লড়াই করেও গুজরাতের কাছে হারল বেঙ্গালুরু

IPL | বিরাটের ব্যাটে ‘মিনি খরা’, লড়াই করেও গুজরাতের কাছে হারল বেঙ্গালুরু

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগের ম্যাচে (IPL) ঘরের মাঠে ২০০ রানের পাহাড় টপকে জয় এসেছিল বিরাটের (Virat Kohli) ব্যাটে ভর করে। কিন্তু বৃহস্পতিবার ফিরতি পর্বে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছবিটা বদলে গেল। ঘরের মাঠে বেঙ্গালুরুকে (RCB) ৪ উইকেটে হারিয়ে প্রথম পর্বের হারের মধুর প্রতিশোধ নিল গুজরাত। বিরাট কোহলি বড় রান না পাওয়ায় বেঙ্গালুরুর ইনিংস থামল অল্পেই, আর সেই সুযোগ কাজে লাগিয়ে খুঁড়িয়ে হলেও জয়ের বন্দরে পৌঁছে গেল টাইটান্সরা।

গত ম্যাচে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু এদিন আহমেদাবাদের পিচে তাঁর ব্যাট কথা বলল না। শুরুতেই বিরাটের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বেঙ্গালুরু। মিডল অর্ডারে কেউ বড় ইনিংস খেলতে না পারায় নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৫৫ রানেই গুটিয়ে যায় বেঙ্গালুরুর ইনিংস। গুজরাতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে কার্যত আত্মসমর্পণ করেন আরসিবি ব্যাটাররা।

১৫৬ রান তাড়া করতে নেমে গুজরাতের ইনিংসের মাঝপথে এক নাটকীয় বিতর্কের সৃষ্টি হয়। জেসন হোল্ডারের নেওয়া একটি ক্যাচ নিয়ে মতবিরোধ দেখা দেয়। সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও খুব একটা স্বস্তিতে ছিল না গুজরাত। বেঙ্গালুরুর বোলাররা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যান। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে এক সময় চাপে পড়ে গিয়েছিল গুজরাত। তবে ঠান্ডা মাথায় ব্যাটিং করে ৪ উইকেট হাতে থাকতেই জয় নিশ্চিত করে তারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *