IPL | বাটলার ঝড়ে উড়ে গেল দিল্লি, ৭ উইকেটে ম্যাচ জিতল গুজরাত

IPL | বাটলার ঝড়ে উড়ে গেল দিল্লি, ৭ উইকেটে ম্যাচ জিতল গুজরাত

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লিকে ৭ উইকেটে হারিয়ে শনিবারের আইপিএলের ম্যাচ জিতে নিল গুজরাত। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শুভমন গিল। প্রথমে ব্যাট করতে নেমে দিল্লির ওপেনার অভিষেক পোড়েল আক্রমনাত্মক ব্যাটিং শুরু করেন। তবে ৯ বলে ১৮ রান করেই সাঝঘরের রাস্তা ধরতে হয় তাঁকে। অপর ওপেনার করুন নায়ার করেন ১৮ বলে ৩১ রান। ৩ নম্বরে ব্যাট করতে নামেন রাহুল। ১৪ বলে ২৮ রানের একটি ইনিংস খেলেন তিনি। এরপর চতুর্থ উইকেটে অধিনায়ক অক্ষর এবং ট্রিস্টান স্টাবসের জুটি ভরসা জোগায় দলকে। ২১ বলে ৩১ রান করেন স্টাবস। অক্ষরের ব্যাট থেকে আসে ৩২ বলে ৩৯ রান। ১৯ বলে ৩৭ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন আশুতোষ শর্মা। দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান করে। গুজরাতের হয়ে ৪১ রান খরচ করে ৪ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭ রান করে রান আউট হয়ে যান শুভমন গিল। গুজরাতের অপর ওপেনার সাই সুদর্শন করেন ২১ বলে ৩৬ রান। আর এরপরেই খেলার হাল ধরেন জস বাটলার এবং র‍্যাদারফোর্ড। জস বাটলারের ব্যাট থেকে আসে একটি বিধ্বংসী ৯৭ রানের ইনিংস। তাঁকে যোগ্য সঙ্গত করেন র‍্যাদারফোর্ড। ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। আর ম্যাচের শেষদিকে রাহুল তেওয়াটিয়ার ৩ বলে ১১ রানের ইনিংসের মধ্যে দিয়েই ম্যাচটি ৭ উইকেটে জিতে নেয় গুজরাত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *