উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে বেঙ্গালুরু রয়েল চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারালো গুজরাট। ১৩ বল বাকি থাকতেই মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শুভমান গিলের গুজরাট টাইটানস।
টস জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান গুজরাতের অধিনায়ক শুভমন গিল। শুরুতেই আরশাদ খানের বলে আউট হন বিরাট কোহলি। এরপর একের পর এক উইকেট পড়তে থাকে আরসিবির। আউট হন ফিল সল্ট (১৪), দেবদত্ত পাড়িক্কল (৪), এবং রজত পাটিদার (১২)। ৪২ রান স্কোরবোর্ডে উঠতে না উঠতেই চলে যায় ৪ উইকেট। চিন্নাস্বামী স্টেডিয়ামে বল হাতে দাপট দেখান আরশাদ, সিরাজ ও ইশান্ত শর্মারা। তবে বেঙ্গলুরুর স্কোর ভদ্রস্থ জায়গায় পৌঁছয় নিয়াম লিভিংস্টোনের দৌলতে। লড়াই করে তিনি ৪০ বলে ৫৪ রান করেন। ইনিংসে মোট ৫টি ছয় মারেন তিনি। লিভিংস্টোনের সঙ্গে যোগ্য সঙ্গত করেন জিতেশ শর্মা (৩৩) এবং টিম ডেভিড (৩২)। মূলত এদের দৌলতেই ১৬৯ করে বেঙ্গালুরু।
