Intellectuals query ECI’s operate alligned to BJP

Intellectuals query ECI’s operate alligned to BJP

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে নষ্ট করতে চাইছে বিজেপি। রাখঢাক নয়। বুধবার স্পষ্ট ভাষায় বাংলার বিদ্বজ্জনরা বললেন, বিজেপির অঙ্গুলিহেলনে বাংলায় অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইছে নির্বাচন কমিশন। তারই কয়েকটা ধাপ, বাংলার উচ্চপদস্থ আধিকারিকদের অন্য রাজ্যে নির্বাচনী পর্যবেক্ষক হিসাবে পাঠিয়ে দেওয়া এবং পরবর্তীতে অতিরিক্ত ভোটার তালিকা নিয়েও টালবাহানা করা হচ্ছে।

এই বিষয়ে আরও খবর

বিশিষ্টরা জানিয়েছেন, ভোটার তালিকা নিবিড় সংশোধনের নামে যে প্রহসন নাটক কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গে চলছে, তার যবনিকা পতন এখনও হয়নি। দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যদের নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন, কেন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হেনস্তা করা হচ্ছে বাংলার মানুষকে? কেন দিল্লি বাংলাকে ঔপনিবেশিক শাসনের গণ্ডিতে এনে ফেলতে চাইছে? 

আরও পড়ুন:

এরই প্রতিবাদে বুধবার, ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে দেশ বাঁচাও গণমঞ্চ আয়োজন করেছিল অবস্থান বিক্ষোভের। যেখানে হাজির ছিলেন মল্লিকা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়, সোনামণি সাহা, আবৃত্তিকার সুতপা বন্দ্যোপাধ্যায়, অভিনেতা রাহুল চক্রবর্তী, পরিচালক হরনাথ চক্রবর্তী, সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, সুমন ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, রাজ্যসভার সাংসদ দোলা সেন। বুধবারের প্রতিবাদ সভা সঞ্চালনা করেছেন সুশান রায়।

বিশিষ্টরা জানিয়েছেন, ভোটার তালিকা নিবিড় সংশোধনের নামে যে প্রহসন নাটক কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গে চলছে, তার যবনিকা পতন এখনও হয়নি। উল্লেখ্য, সোমবার বিচারাধীন ভোটারদের মামলার নিষ্পত্তি করে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু নানা টালবাহানার পর মঙ্গলবার মাঝরাতে তা প্রকাশিত হয়েছে। দেশ বাঁচাও গণমঞ্চ নির্বাচন কমিশনের এহেন আচরণেই বুধবার এনেছে জনসমক্ষে। এই সভায় উপস্থিত ছিলেন হুগলির অধিবাসী হাসির মল্লিক। অতিরিক্ত ভোটার তালিকায় তাঁর নাম না থাকায় তিনি হতাশ।

তাঁদের বক্তব্য, এরকম লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত উদ্বিগ্ন হয়ে মানসিক অবসাদে ভুগছেন। দেশ বাঁচাও গণমঞ্চের সদস্যদের নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন, কেন লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হেনস্তা করা হচ্ছে বাংলার মানুষকে? কেন দিল্লি বাংলাকে ঔপনিবেশিক শাসনের গণ্ডিতে এনে ফেলতে চাইছে? এসবের প্রতিবাদেই গণমঞ্চের রাস্তায় নামা। বুধবার প্রতিবাদী মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন গায়ক সৈকত মিত্র।

অনুষ্ঠানে সকলেই বলেছেন, বিজেপিকে একটিও ভোট দেওয়া মানে মহিলাদের, বাঙালিদের, সংখ্যালঘু মানুষদের বিপদের মুখে ঠেলে দেওয়া। মঞ্চে বুধবার হাজির ছিলেন অভিনেতা এলফিনা মুখোপাধ্যায়, অর্ণব বন্দ্যোপাধ্যায়, ময়না বন্দ্যোপাধ্যায়, কৌশিক ভট্টাচার্য, শ্রীতমা ভট্টাচার্য, সুদেষ্ণ রায়, অধ্যাপক শামিম আহমেদ, বর্ণালি মুখোপাধ্যায়, বাঙালি অধিকার আন্দোলনের সিদ্ধব্রত দাস, নাজমুল হক, অমিত কালিরা।

আরও পড়ুন:

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *