Indranil Sen | ইউনেসকোর নামে দুর্গাপুজোর ‘প্রিভিলেজড এন্ট্রি’ টিকিট বিক্রি! ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

Indranil Sen | ইউনেসকোর নামে দুর্গাপুজোর ‘প্রিভিলেজড এন্ট্রি’ টিকিট বিক্রি! ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ইউনেসকো (UNESCO) হেরিটেজ স্বীকৃতি দেওয়ার পর থেকেই তা নিয়ে নানা মহলে আগ্রহ তুঙ্গে। কিন্তু সেই স্বীকৃতির সম্মান ও নামকে কাজে লাগিয়ে এক চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ সামনে এল (Durga Puja Ticket Rip-off)। ইউনেসকোর নাম বেআইনিভাবে ব্যবহার করে কলকাতার দুর্গাপুজোর ‘প্রিভিউ শো’ এবং ‘প্রিভিলেজড এন্ট্রি’র টিকিট বিক্রির অভিযোগে নাম জড়াল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিশিষ্ট সংগীতশিল্পী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী মধুছন্দা সেনের।

ঘটনার সূত্রপাত সোমবার বিকেলে, যখন ‘মেঘদূত ফাউন্ডেশন’-এর দুই কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায় এবং সগুনা মুখোপাধ্যায় কলকাতা পুলিশের কমিশনার, রাজ্য পুলিশের ডিজিপি এবং বৌবাজার থানায় একটি বিস্তারিত লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের তালিকায় প্রাক্তন মন্ত্রী ও তাঁর স্ত্রী ছাড়াও রয়েছেন ধ্রুবজ্যোতি বসু (শুভ), সায়ন্তন মৈত্র এবং রাজন চট্টোপাধ্যায়।

অভিযোগকারী সংস্থার দাবি, ইউনেসকোর নাম ব্যবহার করে পুজো মণ্ডপগুলোতে সাধারণ মানুষের ভিড় হওয়ার আগেই ‘প্রিভিলেজড এন্ট্রি’ বা আগাম ঠাকুর দেখার নামে চড়া মূল্যে টিকিট বিক্রি করা হচ্ছিল। অথচ ইউনেসকো স্পষ্টভাবে জানিয়েছে, এই ধরনের কোনও টিকিট বিক্রির সঙ্গে তাদের দূরতম কোনও সম্পর্ক নেই।

অভিযোগের সমর্থনে অভিযোগকারীদের পক্ষ থেকে বেশ কিছু আইনি নথিপত্র এবং দাপ্তরিক ইমেল পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, ইউনেসকোর স্বীকৃতির আড়ালে মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রীর ছত্রছায়ায় একটি বড়সড়ো আর্থিক প্রতারণার চক্র গড়ে তোলা হয়েছিল। পুজোর মরশুমকে সামনে রেখে এই কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের ছক কষাই মূল উদ্দেশ্য ছিল বলে দাবি করা হয়েছে।

এই ঘটনায় সংশ্লিষ্ট মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে ইন্দ্রনীল বা মধুছন্দার এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লালবাজার সূত্রে খবর, অভিযোগের গুরুত্ব বিবেচনা করে জমা পড়া নথিগুলি খতিয়ে দেখছে পুলিশ। সব দিক যাচাইয়ের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *