Indian Motion pictures for Oscars | অস্কারের মঞ্চে ভারতীয় সিনেমার জয়জয়কার! ‘হোমবাউন্ড’-এর পর এবার লড়াইয়ে ঋষভ শেট্টির ‘কান্তারা’

Indian Motion pictures for Oscars | অস্কারের মঞ্চে ভারতীয় সিনেমার জয়জয়কার! ‘হোমবাউন্ড’-এর পর এবার লড়াইয়ে ঋষভ শেট্টির ‘কান্তারা’

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চ ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের দৌড়ে এবার জোরালো হচ্ছে ভারতের দাবি। ভারত থেকে অফিশিয়াল এন্ট্রি হিসেবে পাঠানো ‘হোমবাউন্ড’ ইতিমধ্যেই আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে সেরা ১৫-এর তালিকায় (শর্টলিস্ট) জায়গা করে নিয়েছে। তবে চমক এখানেই শেষ নয়, এবার মূল বিভাগে সেরা ছবির প্রতিদ্বন্দ্বিতায় নাম তুলল আরও তিনটি ভারতীয় ছবি— ঋষভ শেট্টির ‘কান্তারা: চ্যাপটার ওয়ান’, অনুপম খেরের ‘তনভী: দ্য গ্রেট’ এবং অ্যানিমেটেড ছবি ‘মহাবতার নরসিংহ’।

‘কান্তারা’র জয়রথ

২০২২ সালে লোকগাঁথা ও পৌরাণিক গল্পের মিশেলে তৈরি ‘কান্তারা’ চলচ্চিত্র জগতে শোরগোল ফেলে দিয়েছিল। ২০২৫ সালে মুক্তি পাওয়া এই ছবির প্রিক্যুয়েল বা দ্বিতীয় খণ্ড ‘কান্তারা: চ্যাপটার ওয়ান’ (Kantara chapter 1) যেন আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বক্স অফিসে প্রায় ৬০০ কোটির ব্যবসা করা এই ছবি এবার অস্কারের মূল বিভাগে লড়াইয়ের জন্য মনোনীত হয়েছে। ঋষভ শেট্টির নিখুঁত অভিনয় ও পরিচালনার মুনশিয়ানা কি অ্যাকাডেমির বিচারকদের মন জয় করতে পারবে? এখন সেটাই দেখার।

বৈচিত্র্যময় ভারতের আরও দুই প্রতিনিধি

সেরা ছবির দৌড়ে শামিল হয়েছে অনুপম খের পরিচালিত ‘তনভী: দ্য গ্রেট’ (Tanvi the Nice)। শুভাঙ্গী দত্ত ও অনুপম খের অভিনীত এই ছবিটির গল্প আবর্তিত হয়েছে একজন অটিস্টিক তরুণীকে কেন্দ্র করে, যে তার শহিদ বাবার অপূর্ণ ইচ্ছা পূরণ করতে চায়। ব্যক্তিগত লড়াই আর দেশাত্মবোধের এক অনন্য মিশেল এই ছবি।

অন্যদিকে, অশ্বিন কুমার পরিচালিত ‘মহাবতার নরসিংহ’ তাক লাগিয়ে দিয়েছে তার অ্যানিমেশন ও ভক্তিমূলক উপস্থাপনায়। ভারতীয় অ্যানিমেশন ছবি হিসেবে এটি বক্স অফিসে যেমন সাফল্য পেয়েছে, তেমনই এবার আন্তর্জাতিক স্তরেও নিজের যোগ্যতা প্রমাণ করতে মরিয়া।

‘হোমবাউন্ড’ (Homebound) ইতিমধ্যেই শর্টলিস্টেড হওয়ায় স্বপ্ন দেখা শুরু করেছে ভারত। তার সঙ্গে ‘কান্তারা’, ‘তনভী’ এবং ‘নরসিংহ’-এর মতো বৈচিত্র্যময় ছবির অন্তর্ভুক্তি অস্কারের মঞ্চে ভারতীয় সিনেমার ক্রমবর্ধমান প্রভাবকে তুলে ধরছে। ব্যক্তিগত লড়াই, পৌরাণিক গাথা নাকি দেশপ্রেম— কোন গল্পটি শেষ পর্যন্ত জয়ীর হাসি হাসবে, তা জানতে মুখিয়ে রয়েছে বিশ্বজুড়ে থাকা ভারতীয় সিনেমা প্রেমীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *