India VS Pakistan T20 | হ্যান্ডশেক ছাড়াই শুরু মহারণ! টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

India VS Pakistan T20 | হ্যান্ডশেক ছাড়াই শুরু মহারণ! টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ক্রিকেট বিশ্বের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ দ্বৈরথ (India VS Pakistan T20)। টস ভাগ্য সঙ্গ দিল পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘাকে। তিনি টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে টসের মুদ্রার চেয়েও বেশি চর্চায় উঠে এল দুই অধিনায়কের আচরণ—বিগত কয়েকটি সিরিজের তিক্ততা বজায় রেখে এদিনও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাক অধিনায়ক সলমন আঘার মধ্যে কোনও করমর্দন (Handshake) দেখা যায়নি। ভারতের প্রথম একাদশে ফিরেছেন অভিষেক শর্মা। অর্থাৎ, এক ম্যাচ খেলেই আবার বাইরে বসতে হচ্ছে সঞ্জু স্যামসনকে। ভারতের প্রথম একাদশে আরও একটি বদল হয়েছে। দলে ঢুকেছেন কুলদীপ যাদব। বাদ পড়েছেন অর্শদীপ সিং।

বিশ্বকাপের প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে নামার আগেই পেটের সমস্যায় কাহিল হয়ে পড়েছিলেন অভিষেক। সেই পরিস্থিতিতেই নেমেছিলেন তিনি। কিন্তু ফিল্ডিং করতে পারেননি। নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে দিল্লির হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল অভিষেককে। সেই ম্যাচে খেলতে পারেননি তিনি। পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক খেলবেন কি না, তা নিয়ে সংশয় ছিল। অবশেষে জানা গেল, অভিষেক খেলছেন।

বিকেল ৫:৩০ মিনিটের আবহাওয়া রিপোর্টে স্বস্তির খবর শুনিয়েছে শ্রীলঙ্কা আবহাওয়া দফতর। এখনও পর্যন্ত কলম্বোয় বৃষ্টি হয়নি। তবে আকাশের মুখ ভার। মাঝেমধ্যে রোদের দেখা মিললেও মেঘের দাপট বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় বোলাররা শুরুর দিকে কিছুটা সাহায্য পেতে পারেন, যা মাথায় রেখেই সলমন আঘা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

ভারতের প্রথম একাদশ— অভিষেক শর্মা, ঈশান কিশন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর পটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *