India vs England ODI Collection | ফরম্যাট বদল, ছবি বদল: ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে জয়ে ফিরল টিম ইন্ডিয়া

India vs England ODI Collection | ফরম্যাট বদল, ছবি বদল: ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে জয়ে ফিরল টিম ইন্ডিয়া

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ক্লান্তিকর টি-২০ সিরিজের পর ওয়ানডে ফরম্যাটে ফিরতেই যেন চেনা ছন্দে টিম ইন্ডিয়া (India vs England ODI Collection)। পর পর সাতটি ম্যাচ হারের পর অবশেষে জয়ের মুখ দেখল ভারত। এজবাস্টনে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে দাপুটে শুরু করল রোহিত-গিল বাহিনী। অক্ষর প্যাটেলের অলরাউন্ড পারফরম্যান্স এবং শুভমান গিলের অনবদ্য ব্যাটিংয়ে ভর করে সহজ জয় ছিনিয়ে নিল ভারত।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। ওপেনিং জুটিতে ৬১ রান তুলে ভালো শুরু করলেও, তরুণ পেসার গুরনূর ব্রারের এক ওভারে দুই ওপেনার প্যাভিলিয়নে ফেরার পরই চাপে পড়ে যায় ইংরেজরা। মাত্র ১৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে তারা। এরপর জো রুট (৭৬) এবং লিয়াম ডসন (৬৮) প্রতিরোধ গড়ে তুললেও, ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত ২৫৮ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। দীর্ঘ বিরতির পর ওয়ানডেতে ফিরে বুমরাহ একটি উইকেট পান। তবে বল হাতে এদিন সবচেয়ে সফল ছিলেন অক্ষর প্যাটেল (৪/৬২)। প্রসিদ্ধ কৃষ্ণ নিয়েছেন জোড়া উইকেট।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মা (১১) এবং বিরাট কোহলি (৫) দ্রুত আউট হয়ে বিপদে ফেলেছিলেন দলকে। কিন্তু চাপের মুখে হাল ধরেন অধিনায়ক শুভমান গিল। শ্রেয়স আইয়ারকে সঙ্গে নিয়ে তিনি ইনিংস মেরামতের কাজ শুরু করেন। মাত্র ৭৫ বলে ৮০ রানের এক অনবদ্য ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন গিল। শ্রেয়স (৩৫) রান আউট হয়ে ফিরলেও, ম্যাচ জেতানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অক্ষর প্যাটেল। ওয়াশিংটন সুন্দরকে সঙ্গে নিয়ে তিনি অনায়াসেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

টি-২০ সিরিজে যে ভারতীয় দলকে একেবারেই ছন্দে দেখাচ্ছিল না, ওয়ানডে ফরম্যাটে সেই দলের রূপান্তর ছিল চোখে পড়ার মতো। ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগেই এদিন আধিপত্য ছিল ভারতের। এই জয় সিরিজ জয়ের পথে বিরাট আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *