India vs England | ওভালে শতরান করে আউট যশস্বী, চালকের আসনে ভারত! 

India vs England | ওভালে শতরান করে আউট যশস্বী, চালকের আসনে ভারত! 

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিনে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালের দুর্দান্ত শতরানে ভর করে চালকের আসনে ভারত। চা বিরতির ঠিক আগে ব্যক্তিগত ১১৮ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন জয়সওয়াল। তাঁর লড়াকু ইনিংসের সুবাদে ভারত ৭১ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করেছে। ইংল্যান্ডের বিপক্ষে এইমুহূর্তে দলের লিড ২৮১ রানের। এই মুহূর্তে ক্রিজে রয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল।

এদিন খেলার শুরুতে নাইট ওয়াচম্যান হিসাবে মাঠে নামা পেসার আকাশদীপ তার প্রথম টেস্ট অর্ধশতরান হাঁকিয়ে সবাইকে চমকে দেন। ১২টি বাউন্ডারি দিয়ে সাজানো ছিল তাঁর আক্রমণাত্মক ইনিংসটি। তবে এদিন দলের অধিনায়ক শুভমন গিল এবং করুণ নায়ার ব্যাট হাতে ব্যর্থ হন, যা কিছুটা হলেও ভারতকে চাপে ফেলে।

প্রসঙ্গত, সিরিজ ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। তাই এই টেস্ট ম্যাচটি জয়লাভ করে সিরিজে সমতা ফেরানোর জন্য মরিয়া শুভমন গিলের নেতৃত্বাধীন দল। যশস্বীর এই শতরান নিঃসন্দেহে ভারতের সেই লক্ষ্যে বড় সাহায্য করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *