India exports gasoline to Russia amidst Ukraine Conflict

India exports gasoline to Russia amidst Ukraine Conflict

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বহুদিন ধরেই রুশ জ্বালানির উপর নির্ভরশীল ভারত। রাশিয়া থেকে তেল আমদানি করায় আন্তর্জাতিক মহলে নয়াদিল্লিকে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তবে এবার উলটপুরাণ দেখবে বিশ্ব। জ্বালানি সংকটে নাজেহাল রাশিয়া এবার ভারত থেকে গ্যাসোলিন আমদানি শুরু করল। গত চারবছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হামলার মুখে পড়েছে রুশ শক্তি উৎপাদন কেন্দ্রগুলি। তার জেরেই রাশিয়াজুড়ে শুরু হয়েছে জ্বালানি সংকট।

জানা গিয়েছে, গ্যাসোলিন কেনার সীমা বেঁধে দিয়েছে ভ্লাদিমির পুতিনের প্রশাসন। হুহু করে বাড়ছে দাম। তার মধ্যেও লম্বা লাইনে দাঁড়িয়ে গ্যাসোলিন সংগ্রহ করছেন রুশ আমজনতা। ‘বন্ধু’র এমন সংকটের সময়ে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে ভারত। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, ইতিমধ্যেই ৬০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন রাশিয়ায় রপ্তানি করেছে ভারত। অন্যান্য সূত্র অনুযায়ী, রপ্তানি করা গ্যাসোলিনের পরিমাণ ৭০ হাজার মেট্রিক টন। কিন্তু ভারতের কোন শোধনাগার থেকে গ্যাসোলিন রপ্তানি হচ্ছে, তা জানা যায়নি। শুধু ভারত নয়, অন্যান্য বেশ কিছু দেশ থেকেও গ্যাসোলিন কেনার প্রক্রিয়া শুরু করেছে রাশিয়া।

আরও পড়ুন:

উল্লেখ্য, গ্রীষ্মকালে রাশিয়ার দৈনিক গ্যাসোলিনের চাহিদা প্রায় ১ লক্ষ ১০ হাজার মেট্রিক টন। এই বিপুল পরিমাণ গ্যাসোলিন উৎপাদিত হয় রাশিয়ার অন্দরেই। কিন্তু ইউক্রেনের হামলায় জ্বালানি উৎপাদন কেন্দ্রগুলির অধিকাংশই গুঁড়িয়ে গিয়েছে। শোচনীয় অবস্থা জ্বালানি শোধনাগারগুলিরও। তার জেরেই রাশিয়াজুড়ে গ্যাসোলিনের সংকট। ইতিমধ্যেই রাশিয়ায় গ্যাসোলিন রপ্তানির পরিমাণ তিনগুণ বাড়িয়ে দিয়েছে বেলারুশ। ৭০ হাজার মেট্রিক টনেরও বেশি গ্যাসোলিন রপ্তানি করেছে তারা।

পুতিন স্বীকার করে নিয়েছেন ইউক্রেনের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার জেরে ঘাটতি দেখা দিয়েছে পেট্রল-ডিজেলের। এই অবস্থায় রপ্তানিতে রাশ টানার পাশাপাশি তেল স্থাপনাগুলির নিরাপত্তা বাড়ানো ও উৎপাদন বাড়ানোর আশ্বাস দিয়েছেন। পুতিন আরও বলেন, তেল স্থাপনাগুলিতে ইউক্রেনের ড্রোন হামলার প্রভাব কমাতে হবে। এটাই জ্বালানি ঘাটতির মূল কারণ। আধিকারিকদের জানিয়েছেন, এমন কোনও পদক্ষেপ করা উচিত নয় যা তেল উৎপাদনকারীদের জন্য নতুন সমস্যা তৈরি করতে পারে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *