India-Australia ODI sequence | পরিবর্ত মার্নাস লাবুশেন, ওডিআই সিরিজে এবার গ্রিনহীন অজিরা

India-Australia ODI sequence | পরিবর্ত মার্নাস লাবুশেন, ওডিআই সিরিজে এবার গ্রিনহীন অজিরা

ব্লগ/BLOG
Spread the love


পারথ: মাঝে ঠিক একদিন। রবিবার প্রতীক্ষিত ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ঢাকে কাঠি পড়তে চলেছে। গুরুত্বপূর্ণ যে দ্বৈরথের আগে অস্ট্রেলিয়া শিবিরে চোটের তালিকা আরও দীর্ঘ। অ্যাডাম জাম্পা, জোশ ইনগ্লিসদের রবিবারের প্রথম ম্যাচে পাচ্ছে না অস্ট্রেলিয়া। তালিকায় নতুন সংযোজন ক্যামেরন গ্রিন। গোটা সিরিজেই নেই তারকা পেস-অলরাউন্ডার। নেটে বোলিং করতে গিয়ে সমস্যায় পড়েন। ঝুঁকি এড়াতে বিশ্রামের সিদ্ধান্ত।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, হালকা চোট। তবে সামনেই অ্যাসেজ সিরিজ (২১ নভেম্বর শুরু) রয়েছে। সাবধানতার কারণে এই পদক্ষেপ। অ্যাসেজের প্রস্তুতি হিসেবে শেফিল্ড শিল্ডের তৃতীয় পর্বে (২৮-৩১ অক্টোবর) খেলতে অসুবিধা হবে না গ্রিনের। গ্রিন ছিটকে যাওয়ায় দীর্ঘদিন পর ওডিআই ফরম্যাটে ফিরছেন মার্নাস লাবুশেন।

পিঠের অস্ত্রোপচারের কারণে লম্বা সময় মাঠের বাইরে কাটাতে হয় গ্রিনকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ এবং শুরুর দিকে শেফিল্ড শিল্ডের ম্যাচ খেলতে পারেননি। ভারত সিরিজেও ফের চোট অন্তরায় হয়ে দাঁড়াল গ্রিনের পথে। নিশ্চিতভাবে সিরিজ শুরুর আগে যা অস্ট্রেলিয়া শিবিরের জন্য ধাক্কা, সুবিধা টিম ইন্ডিয়ার।

এদিকে, বিরাট কোহলি, রোহিত শর্মাকে ঘিরে পারদ চড়ছে। প্রবাসী ভারতীয়দের পাশাপাশি অজি সমর্থকরাও মুখিয়ে দুই কিংবদন্তিকে শেষবারের মতো ঘরের মাঠে স্বাগত জানাতে। এর মধ্যে ভারতের অন্যতম ‘কাঁটা’ ট্রাভিস হেড ‘রোকো’ জুটিকে প্রশংসায় ভরিয়ে দিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেড বলেছেন, ‘ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি, রোহিত শর্মার অবদান অনস্বীকার্য। অত্যন্ত দক্ষ প্লেয়ার। সাদা বলের ফর্ম্যাটে সেরা দুই তারকা। বিরাট সম্ভবত সেরা। রোহিত খুব পিছিয়ে থাকবে না।’

হেডের বিশ্বাস, সংশয় কাটিয়ে ২০২৭ বিশ্বকাপে দেখা যাবে দুই তারকাকেই। বিস্ফোরক অজি ব্যাটারের মতে, ওপেন করতে নেমে রোহিত যেভাবে খেলা নিয়ন্ত্রণ করেন, তিনি তাঁর ভক্ত। দুজনেই কেরিয়ারের শেষলগ্নে। একদিন থামতে হবে। তবে বিদায়ের মঞ্চ ২০২৭ সালের আগে নয়। দুইজনেই মরিয়া বিশ্বকাপ খেলতে। আর সেটা যদি হয়, ক্রিকেটপ্রেমীদের জন্য এর চেয়ে ভালো কিছু হতে পারে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *