Ind-Wi Take a look at sequence | বোলারদের দাপটে লন্ডভন্ড দ্বীপরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারিয়ে আড়াই দিনেই টেস্ট জয় ভারতের

Ind-Wi Take a look at sequence | বোলারদের দাপটে লন্ডভন্ড দ্বীপরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারিয়ে আড়াই দিনেই টেস্ট জয় ভারতের

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মাত্র আড়াইদিনেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল ভারত। তৃতীয় দিন আর ব্যাট করতে নামেনি ভারত। ৫ উইকেটে ৪৪৮ রান করে দ্বিতীয় দিনের শেষে। সেই ২৮৬ রানে এগিয়ে থেকেই ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে নামালেন শুভমনেরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে সেই লক্ষ্যেও পৌঁছাতে পারলেন না ক্যারিবিয়নরা। এক ইনিংস ও ১৪০ রানে প্রথম টেস্টে জয় ছিনিয়ে নিল ভারত।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে চলে গিয়েছিল ভারত। জয় ছিল শুধু সময়ের অপেক্ষা। তৃতীয় দিনের চা পানের বিরতির আগেই যবনিকা পতন হল টেস্টের। ভারতের তিনজন ব্যাটারের শতরানের দৌলতে দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৫ উইকেটের বিনিময়ে ৪৪৮ রান। ভারত এগিয়ে ২৮৬ রানে। তৃতীয় দিনে আর ব্যাট করতে নামেনি শুভমানরা। ভারত ডিক্লেয়ার ঘোষণা করায় ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই ধারাবাহিকভাবে উইকেট খোয়াতে থাকে ক্যারিবিয়নরা।

দ্বিতীয় ইনিংসে মাত্র ১২ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট তুলে নেন সিরাজ। সিরাজের বলে নীতীশের হাতে ক্যাচ দিয়ে আউট তেজনারাইন (৮)। স্কোয়ার লেগে দুরন্ত ক্যাচ ধরলেন নীতীশ। ২৪ রানের মাথায় ফের উইকেট হারায় দ্বীপরাষ্ট্র। জাদেজার বলে সুদর্শনের হাতে ক্যাচ দিয়ে আউট ক্যাম্পবেল (১৪)। ফের আরও একটি উইকেট তুলে নেন জাদেজা। জাদেজার বলে স্লিপে রাহুলের হাতে ক্যাচ দিয়ে আউট হন কিং (৫)। মাত্র ৩৪ রানে হারিয়ে ফেলে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। কুলদীপের বলে আউট চেজ (১)। জাদেজার বলে স্লিপে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে আউট হন হোপ (১)। ওয়েস্ট ইন্ডিজ ৪৬/৫। মধ্যাহ্নভোজের পর ব্যাট করতে নেমে ওয়াশিংটনের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে আউট অ্যাথানাজ (৩৮)।

সিরাজের বলে এলবিডব্লিউ গ্রেভস (২৫)। সিরাজের বলে আউট ওয়ারিকান (শূন্য)। দলের ৯৮ রানের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে ফেলে ৮টি উইকেট। জাদেজার বলে সিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট লেইন (১৪)। ওয়েস্ট ইন্ডিজ ১২২/৯। ভারত এগিয়ে ১৬৪ রানে। সিলসকে (২২) নিজের বলেই ক্যাচ নিয়ে আউট করলেন কুলদীপ। ইনিংস এবং ১৪০ রানে জয় ভারতের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *