Ind-Eng Take a look at Collection | ওজন কমিয়েও দলে নেই সরফরাজ, ইংল্যান্ড সফরে উপেক্ষিত হর্ষিত-শ্রেয়সও  

Ind-Eng Take a look at Collection | ওজন কমিয়েও দলে নেই সরফরাজ, ইংল্যান্ড সফরে উপেক্ষিত হর্ষিত-শ্রেয়সও  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে সফল সরফরাজ। কঠোর পরিশ্রম করে শরীর থেকে কমিয়ে ফেলেছেন ১০ কেজি ওজন। আশায় ছিলেন হয়তো ইংল্যান্ড সফরে দলে ডাক পাবেন। কিন্তু সেই আশায় জল ঢেলে দিল বোর্ডের নির্বাচক কমিটি। ১৮ জনের তালিকায় ঠাঁই হল না সরফরাজের। বাদ পড়েছেন হর্ষিত রানাও।

গত বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের স্কোয়াডে ছিলেন মুম্বইয়ের ব্যাটার সরফরাজ। তবে মাঠে নামার সুযোগ পাননি সরফরাজ। এবার রিজার্ভ বেঞ্চ থেকেও ছেটে ফেলা হল মুম্বইয়ের মিডল অর্ডার ব্যাটারকে। তাঁর জায়গায় দলে নেওয়া হল সাই সুদর্শনকে।

রোহিত-কোহলি ভারতের দুই ব্যাটিং স্তম্ভ একসঙ্গে অবসর নেওয়ায় মনে করা হয়েছিল স্কোয়াডে নাম থাকতে পারে শ্রেয়স আইয়ারের। লাল বলের ঘরোয়া ক্রিকেটে তাঁর নজরকাড়া পারফরম্যান্স থাকা সত্ত্বেও নজর কাড়েনি নির্বাচক কমিটির। তাঁকেও উপেক্ষিত থাকতে হল ইংল্যান্ড সফরের টেস্ট স্কোয়াডে।

বর্ডার-গাভাসকর ট্রফিতে ৪ উইকেট পাওয়া হর্ষিত রানাকেও জায়গা হয়নি দলে। গত অস্ট্রেলিয়া সফরে পার্থ ও অ্যাডিলেডের ২টি টেস্টে মাঠে নামেন তিনি। হর্ষিত ৩টি ইনিংসে বল করে সাকুল্যে ৪টি উইকেট দখল করেন। সেরা বোলিং পারফর্ম্যান্স ৪৮ রানে ৩টি উইকেট। তড়িঘড়ি তিন ফর্ম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হলেও দলে জায়গা হল না কেকেআর পেসারের। ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতের টেস্ট দলে নাম নেই দেবদূতের। ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতের টেস্ট দলে নাম নেই দেবদূত পাডিক্কালের। আসলে পাডিক্কালের চোট রয়েছে। যে কারণে আইপিএল থেকেও ছিটকে গিয়েছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *