ICC Champions Trophy 2025 | আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বসেরা ভারত, শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

ICC Champions Trophy 2025 | আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বসেরা ভারত, শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy 2025) জয় করল ভারতীয় দল। রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনালে জয়ের পরই সেলিব্রেশন মোডে চলে যায় গোটা দেশ। ইন্ডিয়ান ক্রিকেট টিমকে (Indian Cricket Staff) শুভেচ্ছার বন্যায় ভাসিয়ে দেন সবাই। এই ঐতিহাসিক সাফল্যে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতীয় দলের জয়ের পর গতকাল সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) লিখেছেন, ‘একটি অসাধারণ ম্যাচ এবং অসাধারণ ফল! আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলার জন্য আমাদের ক্রিকেট দলের জন্য গর্বিত। তারা পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলেছে। এই সাফল্যের জন্য তাদের অভিনন্দন।’

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) লেখেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য ভারতীয় ক্রিকেট টিমকে শুভেচ্ছা। একমাত্র দল হিসেবে ভারত তৃতীয়বার এই প্রতিযোগিতা জিতল। ভারতীয় দলের ভবিষ্যৎ উজ্জ্বল।’

ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য ভারতকে শুভেচ্ছা। আমাদের ছেলেরা সর্বোচ্চ স্তরের শক্তি এবং স্থিতিস্থাপকতা দেখিয়েছে ও ধারাবাহিকতার পরিচয় দিয়েছে। দক্ষতার সঙ্গে ট্রফি জিতেছে। ভারতীয়দের জন্য গর্বের একটি সন্ধ্যা!’

প্রসঙ্গত, দুবাইতে টানটান ফাইনালে কিউইদের ৪ উইকেটে হারিয়েছে ভারত। এনিয়ে সর্বোচ্চ তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল টিম ইন্ডিয়া।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *