Hyderabad | লাইসেন্স ছাড়া স্টিয়ারিংয়ে হাত! ৭টি বাইক গুড়িয়ে দুই ভাইকে পিষে দিল ১৭ বছরের নাবালক

Hyderabad | লাইসেন্স ছাড়া স্টিয়ারিংয়ে হাত! ৭টি বাইক গুড়িয়ে দুই ভাইকে পিষে দিল ১৭ বছরের নাবালক

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ রবিবার সকালে তেলেঙ্গানার হায়দরাবাদের (Hyderabad) বোরাবান্দা এলাকায় ঘটে গেল এক ভয়াবহ ও চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনা। লাইসেন্সহীন এক ১৭ বছরের নাবালক বেপরোয়া গতিতে মারুতি বালেনো (Maruti Baleno) গাড়ি চালিয়ে একে একে সাতটি পার্ক করা দু চাকার গাড়িতে সজোরে ধাক্কা মারে। এখানেই শেষ নয়, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সরাসরি পিষে দেয় একটি মোটরসাইকেলকে, যার ফলে গুরুতর আহত হয়েছেন দুই ভাই।

ঘটনাস্থলের সিসিটিভি (CCTV) ফুটেজে স্পষ্ট দেখা গেছে— গাড়িটির ওপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর নাবালক চালক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সারি সারি দু চাকার গাড়িকে পিষে দেওয়ার পর সামনে থাকা মোটরসাইকেলটিতে সজোরে আঘাত করে।

সংঘর্ষের তীব্রতায় বাইকে থাকা দুই ভাই ছিটকে পড়েন। বাইক চালক অলৌকিকভাবে সামান্য চোট পেয়ে বড়সড় বিপদের হাত থেকে বেঁচে গেলেও পেছনে বসে থাকা ব্যক্তি সরাসরি ধাক্কার মুখে পড়েন। গাড়িটি তাঁকে পিষে দিয়ে ওপরে উঠে যায় এবং তিনি নিচে আটকে পড়েন। ঘটনাটি দেখামাত্রই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং সকলে মিলে গাড়িটি চাকা থেকে উঁচিয়ে তুলে তাঁকে উদ্ধার করেন।

আহতদের নাম রাজকুমার (৬০) এবং প্রভাকর (৫৫)। দুজনই সকালে চার্চে যাওয়ার জন্য বের হয়েছিলেন। তাঁদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় আলাদা দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পরই নাবালকটি গাড়ি ছেড়ে ঘটনাস্থল থেকে চম্পট দেওয়ার চেষ্টা করে। তবে স্থানীয় বাসিন্দারা তাকে ধাওয়া করে ধরে ফেলেন এবং পুলিশ আসার আগে তাকে মারধর করা হয় বলেও জানা গিয়েছে।

মাধুরানগর থানার পুলিশ জানিয়েছে, গাড়িটি পরিষ্কার করার সময় ওই নাবালক গাড়ির ভেতরে চাবিটি পায়। সেখান থেকেই চাবি পেয়ে ১৭ বছর বয়সী নাবালকটি কাউকে না জানিয়ে গাড়িটি নিয়ে বের হয়ে পড়েছিল। ইতিমধ্যেই এই বিষয়ে একটি মামলা রুজু দায়ের হয়েছে এবং ঘটনার বিশদ তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *