Hyderabad | গ্রেপ্তার হায়দরাবাদ ক্রিকেট সংস্থার প্রধান, তদন্তে সিআইডি  

Hyderabad | গ্রেপ্তার হায়দরাবাদ ক্রিকেট সংস্থার প্রধান, তদন্তে সিআইডি  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


হায়দরাবাদ: হায়দরাবাদ ক্রিকেট সংস্থার (এইচসিএ) প্রধান জগনমোহন রাওকে বুধবার গ্রেপ্তার করল সিআইডি। চলতি বছরের আইপিএলে টিকিট বরাদ্দ এবং হায়দরাবাদ সংস্থার অভ্যন্তরীণ কাজকর্মে অনিয়মের অভিযোগে গ্রেপ্তার করা হল জগনকে। সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির তরফে অভিযোগ করা হয়, ২৭ মার্চ হায়দরাবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে ম্যাচের আগে কর্পোরেট বক্স বন্ধ করে রেখে অতিরিক্ত টিকিটের জন্য চাপ দিয়েছিল এইচএসএ। যা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, ফ্র্যাঞ্চাইজি ও সংস্থার মধ্যে হওয়া টিকিট সংক্রান্ত চুক্তি (মোট দর্শক আসনের ১০ শতাংশ প্রাপ্য সংস্থার) লঙ্ঘন করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *