Hormuz Strait Blockade | তেলের হাহাকার মেটাতে পাকিস্তানের নয়া রুট! হরমুজ প্রণালী এড়াতে সৌদি আরবের দ্বারস্থ ইসলামাবাদ

Hormuz Strait Blockade | তেলের হাহাকার মেটাতে পাকিস্তানের নয়া রুট! হরমুজ প্রণালী এড়াতে সৌদি আরবের দ্বারস্থ ইসলামাবাদ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হরমুজ প্রণালী (Hormuz Strait Blockade) এখন ইরানের ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড’ (IRGC)-এর দখলে। আর তার জেরেই পাকিস্তানের জ্বালানি সংকটে বড়সড় ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় এবার বিকল্প পথে সৌদি আরব থেকে তেল আমদানির মরিয়া চেষ্টা শুরু করেছে শাহবাজ শরিফ সরকার। বুধবার পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হরমুজ প্রণালী এড়িয়ে ইয়ানবু বন্দর থেকে তেল পাঠানোর বিষয়ে সৌদি আরব সবুজ সঙ্কেত দিয়েছে।

এতদিন হরমুজ প্রণালী হয়েই পশ্চিম এশিয়ার তেল পাকিস্তানে পৌঁছোত। কিন্তু ইরানের বিধিনিষেধের কারণে সেই পথ এখন রুদ্ধ। ফলে লোহিত সাগর, এডেন উপসাগর এবং আরব সাগর হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সৌদি আরবের অশোধিত তেল পাকিস্তানে পৌঁছোবে। যদিও এতে খরচ ও সময় দুই-ই বাড়বে, কিন্তু জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে এই দীর্ঘ পথকেই এখন ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে ইসলামাবাদ।

সম্প্রতি ইসলামাবাদে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত নওয়াফ বিন সৈয়দ অল-মালকির সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী আলি পারভেজ মালিক। সেখানেই বিকল্প পথ ব্যবহারের বিষয়ে রিয়াধের কাছে আর্জি জানানো হয়। সূত্রের খবর, সৌদি আরব এই সংকটে পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

বিশ্বের মোট তেল রপ্তানির ২০ শতাংশই হয় হরমুজ প্রণালী দিয়ে। বর্তমানে এই প্রণালীতে শ’য়ে শ’য়ে জাহাজ আটকে রয়েছে, যার মধ্যে আমেরিকার জাহাজও আছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন ট্যাঙ্কারগুলির সুরক্ষা সুনিশ্চিত করতে। ইরান বনাম আমেরিকা ও তার মিত্র দেশগুলির এই দ্বৈরথ পাকিস্তানের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিকে আরও খাদের কিনারে ঠেলে দিচ্ছে কি না, তা নিয়ে শুরু হয়েছে ভূ-রাজনৈতিক বিশ্লেষণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *