Hong Kong fireplace | হংকংয়ে বহুতলে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৫৫, নিখোঁজ বহু, গ্রেপ্তার ৩

Hong Kong fireplace | হংকংয়ে বহুতলে অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৫৫, নিখোঁজ বহু, গ্রেপ্তার ৩

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হংকংয়ে একাধিক বহুতলে অগ্নিকাণ্ডে (Hong Kong fireplace) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৫ জন। নিখোঁজ শতাধিক। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার (Arrest) করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবারের ওই ঘটনায় প্রাথমিক তদন্তের পর বহুতলের নির্মাণকাজের দায়িত্বে থাকা সংস্থাকেই দুষল পুলিশ। জানানো হল, সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থার চরম গাফিলতিতেই প্রাণ গিয়েছে এত মানুষের।

প্রসঙ্গত, গতকাল হংকংয়ের (Hong Kong) এক বহুতল হাউসিং কমপ্লেক্সে বিধ্বংসী আগুন লাগে। ‘ওয়াং ফুক কোর্ট’ নামের ওই আবাসনে আগুন ধরে যায়। আটটি ব্লক নিয়ে তৈরি ওই আবাসন। তারই একদিকে চলছিল নির্মাণকাজ। ‘ওয়াং ফুক কোর্ট’-এর আটটি ব্লকের সাতটি আবাসন মিলিয়ে প্রায় ২০০০টি আবাসন রয়েছে। প্রতিটি বহুতল আবাসনে রয়েছে ৩৫টি করে তলা। তার মধ্যেই কোনও একটিতে আগুন ধরে যায়।

যেদিকে নির্মাণকাজ চলছিল, সেদিকে বাঁশের ভাড়া বাঁধা ছিল। সেগুলি ঢাকা ছিল সবুজ জালি দিয়ে। সেগুলি দাহ্য হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যায়। ক্রমে এক টাওয়ার থেকে আগুন ছড়ায় অন্য টাওয়ারগুলিতেও। দমকলের শতাধিক ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টাতে এদিন ভোর পর্যন্তও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি বলে খবর। আবাসনগুলির ভিতরে এখনও অনেকে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *