উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতে জ্বর, সর্দিকাশির সমস্যা থেকে বাঁচতে নিয়মিত মধু (Honey) খান অনেকে। তবে এই মধুর সঙ্গে কোনও না কোনও উপাদান মিশিয়ে খাওয়া হয়। যেমন তুলসী পাতার সঙ্গে এক চামচ মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। তবে কিছু উপাদান রয়েছে যা ভুলেও মধুর সঙ্গে মেশাবেন না। এতে উলটে ক্ষতিই হতে পারে।
শসা
স্যালাডে অলিভ অয়েলের সঙ্গে মধু মিশিয়ে খান অনেকে। তবে এক্ষেত্রে সেই স্যালাডে শসা রাখবেন না। কারণ শসা ও মধু একসঙ্গে খেলে হজমের গোলমাল হবেই।
ফুটন্ত গরম জল
মধুর তাপমাত্রা ১৪০ ডিগ্রির বেশি হয়ে গেলে তা টক্সিনে পরিণত হয়। তাই ফুটন্ত গরম জলে মধু মিশিয়ে খেলে তা শরীরে গিয়ে বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
ঘি
মধুর সঙ্গে ঘি মিশিয়ে খেলেও শারীরিক সমস্যা হতে পারে। এই মিশ্রণে ত্বকের প্রদাহজনিত সমস্যা বৃদ্ধি পায়। চুল পড়ার পরিমাণও বেড়ে যেতে পারে।
দুধ
গরম দুধের সঙ্গে কখনও মধু মিশিয়ে খাবেন না। এই মিশ্রণে হাইড্রক্সিমিথাইলফারফিউরাল নামক যৌগ তৈরি হয়, যা মোটেই স্বাস্থ্যের জন্য ভালো নয়।
