Historic Vishnu Idol | কষ্টিপাথরে সেন আমলের শিল্পকলা! মেমারিতে পুকুর সংস্কারে মিলল হাজার বছরের প্রাচীন ‘ত্রিবিক্রম’ বিষ্ণুমূর্তি

Historic Vishnu Idol | কষ্টিপাথরে সেন আমলের শিল্পকলা! মেমারিতে পুকুর সংস্কারে মিলল হাজার বছরের প্রাচীন ‘ত্রিবিক্রম’ বিষ্ণুমূর্তি

শিক্ষা
Spread the love


মেমারি: পুকুরের পাঁক তোলার সময় জেসিবি যন্ত্রের ডগায় উঠে এল এক অনন্য ইতিহাস। পূর্ব বর্ধমানের মেমারি থানার বড়র গ্রামে উদ্ধার হলো প্রায় হাজার বছরের প্রাচীন কষ্টিপাথরের (Black Basalt Sculpture) একটি বিষ্ণুমূর্তি (Historic Vishnu Idol)। সেন আমলের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি ঘিরে শুক্রবার দিনভর উত্তেজনা ছড়াল এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়র গ্রামের ‘ভেবার পাড়’ নামক একটি মজে যাওয়া পুকুর সংস্কারের কাজ চলছিল। বৃহস্পতিবার মাটি কাটার সময় হঠাৎই কালো পাথরের একটি মূর্তি উঠে আসে। খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা পুকুর পাড়ে ভিড় জমান। গ্রামবাসীদের একাংশ মূর্তিটি গ্রামের মন্দিরে প্রতিষ্ঠা করার তোড়জোড় শুরু করেন। তবে খবর পেয়ে শুক্রবার মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিকেলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালার (মিউজিয়াম) প্রতিনিধি শ্যামসুন্দর বেরা মেমারি থানায় পৌঁছে মূর্তিটি সংগ্রহ করেন। তিনি জানান, মূর্তিটি একাদশ শতকের সেন আমলের বলে মনে করা হচ্ছে।মূর্তিতত্ত্ব অনুযায়ী এটি ভগবান বিষ্ণুর ত্রিবিক্রম’ শৈলীর নিদর্শন। কালো ব্যাসল্ট পাথরে খোদাই করা মূর্তিটির উচ্চতা ৩১ ইঞ্চি এবং প্রস্থ ১৫ ইঞ্চি। বিষ্ণুর উপরের ডান হাতে গদা এবং বাম হাতে চক্র রয়েছে। তবে নিচের দুটি হাত এবং মুখের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত।

পুলিশি প্রক্রিয়া শেষে মূর্তিটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে (Burdwan College Museum) নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, মাস খানেক আগেই রায়নার পলাসন গ্রামেও পুকুর সংস্কারের সময় একই ধরণের প্রাচীন মূর্তির সন্ধান মিলেছিল। বারবার বর্ধমানের মাটিতে এমন প্রাচীন নিদর্শনের প্রাপ্তি ইতিহাস গবেষকদের কৌতূহল বাড়িয়ে দিচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *