Hili | এসআইআর নিয়ে ভয়ের কারণ নাই! সীমান্তের মানুষকে অভয়বাণী সুকান্ত

Hili | এসআইআর নিয়ে ভয়ের কারণ নাই! সীমান্তের মানুষকে অভয়বাণী সুকান্ত

শিক্ষা
Spread the love


হিলি: বিশেষ নিবিড় সংশোধনি নিয়ে সীমান্তের মানুষকে অভয়বাণী কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। রবিবার সন্ধ্যায় হিলি(Hili) থানার পশ্চিম আপ্তৈর গ্রামের দোকান মোড় এলাকায় বিজেপির এসআইআর সহায়তা শিবিরে উপস্থিত হয়ে মানুষকে আশ্বস্ত করেন বালুরঘাটের সাংসদ। ওই শিবিরে সীমান্তের মানুষের এসআইআর(SIR) সংক্রান্ত সমস্যা শোনেন এবং সমাধানের জন্য প্রক্রিয়া বাতলে দেন সুকান্ত। তিনি জানান, সীমান্তের মানুষের ভয়ের কোন কারণ নেই। ২০০২ সালের পরে যেসব হিন্দু উদ্বাস্তুরা এসেছেন তাঁদের সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। তারপরে তাঁদের নাম ভোটার তালিকায় উঠবে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের যে সংখ্যালঘুরা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসেছেন তাঁরা এদেশে যাতে নাগরিকত্ব পান সেই নিয়ম করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *