Headache | কোনও ওষুধ নয়, মাথাব্যথা কমাতে ভরসা রাখুন ৩ মশলাতেই

Headache | কোনও ওষুধ নয়, মাথাব্যথা কমাতে ভরসা রাখুন ৩ মশলাতেই

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাইগ্রেন বা সাইনাসের সমস্যা থাকলে মাঝেমধ্যেই শুরু হয় অসহ্য মাথাব্যথা। এই যন্ত্রণা একদিনের বেশি স্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে অনেকেই মাথাব্যথা কমাতে বেদনানাশক ওষুধ খান। কিন্তু এসব বেশি খাওয়া মোটেই স্বাস্থ্যের জন্য ভালো নয়। তার বদলে মাথাব্যথা কমাতে ভরসা রাখতে পারেন রান্নাঘরেই পাওয়া যাওয়া তিন মশলার উপর (Headache)। সেগুলি কী কী, তা জেনে নিন।

লবঙ্গ

আদার বদলে লবঙ্গ দেওয়া চা খেলেও অনেক সময় মাথার যন্ত্রণা থেকে মুক্তি মেলে। এছাড়াও লবঙ্গ থেঁতো করে একটি পরিষ্কার কাপড়ে নিয়ে পুঁটলির মতো করে বেঁধে নিন। এবার মাঝেমধ্যেই নাকের কাছে ধরে গন্ধ শুঁকতে থাকুন। তাতে ব্যথা কমতে পারে।

দারচিনি

দারচিনি গুঁড়ো দিয়ে চা খেলে বা দারচিনির তেল মাথায় মালিশ করলে মাথাব্যথা কমে যায় অনেকটাই। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এই মশলাটির গন্ধে স্নায়ুর প্রদাহ কমে।

আদা

অ্যান্টি-অক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি যৌগ রয়েছে আদায়। মাথাব্যথার ফলে রক্তবাহিকাগুলিতে যে প্রদাহ হয়, তা কমাতে পারে আদা। যদি চায়ে দিয়ে খাওয়া যায় তাহলে আরাম মিলতে পারে। পাশাপাশি, যদি ঠান্ডা লেগে এমন সমস্যা হয়, সেক্ষেত্রেও আদা সমান উপকারী। সর্দিতে যদি নাক বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে জলে আদা দিয়ে ফুটিয়ে নিয়ে সেই জলের ভাপ নেওয়া যেতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *