Hasirani rath and Sakharov sarkar will take the oath as MLAs on Wednesday, Suvendu Adhikari can be current

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বদলের বাংলায় ‘হেভিওয়েট’ নন্দীগ্রাম এবং রেজিনগর উপনির্বাচনে সহজ জয় পেয়েছে বিজেপি। এবার শপথের পালা। আগামী বুধবার দুই কেন্দ্রের জয়ী দুই বিজেপি বিধায়ক শপথ নেবেন বিধানসভায়। তাঁদের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দুই কেন্দ্রেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হওয়ার পর এবার বিধানসভার সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন হাসিরানী রথ ও সাকারভ সরকারের। ইতিমধ্যে শপথের প্রস্তুতিও চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্যে পালাবদলের প্রথম উপনির্বাচন ছিল নন্দীগ্রাম এবং রেজিনগরে। ২৬ এর বিধানসভায় নন্দীগ্রাম এবং ভবানীপুর, দুই বিধানসভা থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন শুভেন্দু অধিকারী। দুই কেন্দ্র থেকেই বড় জয় পান তিনি। নিয়ম অনুযায়ী, পরে নন্দীগ্রাম ছেড়ে দেন মুখ্যমন্ত্রী। সেই কেন্দ্রেই গত ৬ অক্টোবর উপনির্বাচন হয়। একইভাবে হুমায়ুন কবীরও নওদা এবং রেজিনগর থেকে জয় পান। পরে রেজিনগরে ছেড়ে দেন। নন্দীগ্রাম থেকে বিজেপির প্রার্থী হন হাসিরানী রথ এবং রেজিনগরে দাঁড়ান সাকারভ সরকার। দুই কেন্দ্রেই বড় অঙ্কে জয় পান তাঁরা।

আরও পড়ুন:

নির্বাচনী ফল প্রকাশের পর তাঁদের বিধায়ক হিসেবে শপথগ্রহণ ঘিরে বিধানসভায় প্রস্তুতি শুরু হয়। সেই মতো আগামী বুধবার বঙ্গ বিধানসভায় হবে শপথগ্রহণের অনুষ্ঠান। বেলা ১১ টায় এই অনুষ্ঠান হবে। শপথবাক্য পাঠ করাবেন স্পিকার রথীন্দ্র বসু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে দুই নবনির্বাচিত বিধায়কের শপথগ্রহণ রাজ্যের বিধানসভা রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে। শপথের পর তাঁরা আনুষ্ঠানিকভাবে বিধানসভার কাজকর্মে অংশ নিতে পারবেন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *