Harishchandrapur | আবাসের তালিকা থেকে নাম বাদ যাওয়ায় চরম সিদ্ধান্ত! বিডিও অফিসেই বিষপান মহিলার  

Harishchandrapur | আবাসের তালিকা থেকে নাম বাদ যাওয়ায় চরম সিদ্ধান্ত! বিডিও অফিসেই বিষপান মহিলার  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


হরিশ্চন্দ্রপুর: আবাস যোজনায় (Awas Yojana) নাম থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে তালিকা থেকে নাম বাদ পড়ায় চরম পথ বেছে নিলেন এক অসহায় মহিলা। সোমবার দুপুরে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের (Harishchandrapur) বিডিও অফিসের ভেতরেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা (Suicide try) করেন শুকতারা খাতুন (৪২)। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর-২ নম্বর ব্লকের বর্ণাহি গ্রামের বাসিন্দা শুকতারা খাতুন অতি দরিদ্র। আবাস যোজনার তালিকায় তাঁর নাম ছিল। এদিন ব্লকে এসে নিজের আইডি পরীক্ষা করে তিনি জানতে পারেন, কোনও এক অজ্ঞাত কারণে তাঁর নাম তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ব্লক অফিসে এর সঠিক কারণ জানতে না পেরে হতাশা ও ক্ষোভে বিডিও-র চেম্বারের সামনেই সঙ্গে আনা বিষের বোতল মুখে ঢেলে দেন তিনি। যন্ত্রণায় ছটফট করতে দেখে উপস্থিত মানুষ ও প্রশাসনিক আধিকারিকরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

আক্রান্ত মহিলার পরিবারের অভিযোগ অত্যন্ত গুরুতর। তাঁদের দাবি, এলাকায় আবাস যোজনার নাম রাখা বা বাদ দেওয়ার জন্য এক সক্রিয় দালাল চক্র কাজ করছে। অভিযোগ উঠেছে, তালিকায় নাম টিকিয়ে রাখার জন্য ৪০ থেকে ৫০ হাজার টাকা দাবি করা হচ্ছে। টাকা না দিলেই নাম কেটে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। ওই মহিলার ক্ষেত্রেও তেমনটাই হয়েছে কি না, তা নিয়ে জোরালো প্রশ্ন উঠেছে।

এই ঘটনায় আবারও আবাসের তালিকা এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্নের মুখে ব্লক প্রশাসন। তবে প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *