GTA takes measures for vacationer security in Sandakphu–Phalut route

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সান্দাকফু–ফালুট রুটে পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জিটিএ-র। বিতরণ করা হচ্ছে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম। পাশাপাশি, জরুরি পরিস্থিতি মোকাবিলায় হোমস্টে কর্তৃপক্ষ, গাড়ি চালকদের হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে বলে খবর।

জিটিএ সূত্রে জানা গিয়েছে, সান্দাকফু–ফালুট রুটে থাকুম ভ্যালি, সাবারগ্রাম এবং ফালুটে ট্রেকার ও সাধারণ পর্যটকদের জন্য রাতে থাকার জায়গার প্রয়োজনীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বিতরণ করা হয়েছে প্রাথমিক চিকিৎসার সরঞ্জামও। চিকিৎসার যে সরঞ্জামগুলো বিতরণ করা হয়েছে, সেগুলি হল – অক্সিজেন সিলিন্ডার, অগ্নিনির্বাপক যন্ত্র, পালস অক্সিমিটার এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাক্স। অসুস্থ পর্যটকদের দ্রুত নিচে নামিয়ে আনার জন্য মানেভঞ্জনে ২৪ ঘন্টা জরুরি অ্যম্বুল্যান্স পরিষেবাও রাখা হয়েছে। ট্রেকিং রুট ও ল্যান্ডরোভার অ্যাসোসিয়েশনের মাধ্যমে চালক ও গাইডদেরও জরুরি পরিস্থিতিতে কীভাবে বিপর্যয় মোকাবিলা করতে হবে, সেই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়ে ওই চিকিৎসার সরঞ্জামগুলি দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

গাইড এবং গাড়ি চালকদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে, পর্যটকদের তীব্র মাথাব্যথা, বমি ভাব, মাথা ঘোরা, শ্বাসকষ্ট অথবা হাঁটতে অসুবিধার মতো লক্ষণ দেখা দিলেই দ্রুত উপরে ওঠা বন্ধ করে নিচে নামানোর ব্যবস্থা করতে হবে। পর্যটক ও স্থানীয়দের জরুরি সহায়তার জন্য মানেভঞ্জনে ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার এবং সান্দাকফুতে বিশেষ কর্মী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে জিটিএ-র পর্যটন বিভাগ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) জারি করে জানিয়েছে, সান্দাকফু ও ফালুটগামী ট্রেকার এবং ল্যান্ডরোভারে পর্যটকদের যাত্রা শুরুর আগে স্বাস্থ্যের ফিটনেস সার্টিফিকেট দেখাতে হবে। যাঁদের কাছে সার্টিফিকেট থাকবে না তাঁদের মানেভঞ্জন উপ-স্বাস্থ্যকেন্দ্রে বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় ‘আনফিট’ হলে পর্যটককে পাহাড়ে উঠতে দেওয়া হবে না। জিটিএর পর্যটন বিভাগের কর্তা দাওয়া গ্যালপো শেরপা জানান, পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই এই ব্যবস্থা।

প্রসঙ্গত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ হাজার ফুট উঁচু পশ্চিমবঙ্গ-নেপাল সীমান্তে দার্জিলিং জেলার সিঙ্গালিলা শৈলশিরায় অবস্থিত সান্দাকফু ও ফালুট। ট্রেকিং অথবা বেড়াতে গিয়ে সেখানে অক্সিজেনের অভাবে বহু পর্যটক অসুস্থ হয়ে পড়ছেন। এমনকী প্রাণও হারাচ্ছেন কেউ কেউ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *