Greater secondary examination | আজ শুরু উচ্চ মাধ্যমিক, কঠোর নিরাপত্তার বেষ্টনিতে পরীক্ষাকেন্দ্র

Greater secondary examination | আজ শুরু উচ্চ মাধ্যমিক, কঠোর নিরাপত্তার বেষ্টনিতে পরীক্ষাকেন্দ্র

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আজ থেকে শুরু এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এ বছরই পুরোনো সিলেবাসে শেষ পরীক্ষাগ্রহণ। আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সিমেস্টার পদ্ধতিতে। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষাও হতে চলে কঠোর নিরাপত্তায়। পরীক্ষায় স্বচ্ছতা আনতে পরীক্ষার্থীদের জন্য একাধিক নিয়ম লাঘু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

জানা গিয়েছে, চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার জন। ২০২৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেন ৭ লক্ষ ৯০ হাজার জন। গতবারের থেকে এবছর কমেছে ২ লক্ষ ৮১ হাজার পরীক্ষার্থী। এ বার ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা ৪৫ হাজার ৫৭১ জন বেশি বলে সংসদ সূত্রের খবর। পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত ২০৮৯টি জায়গায়। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ৭৯৮টি। এর মধ্যে ১৩৬টি কেন্দ্রকে ‘স্পর্শকাতর’ বলে চিহ্নিত করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

কোনওভাবেই যাতে পরীক্ষার্থীরা নকল করতে কড়া ব্যবস্থা নিয়েছে  সংসদ। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকছে ‘মেটাল ডিটেক্টর’। সিসিটিভির ঘেরাটোপে চলবে পরীক্ষা। পরীক্ষা শুরুর ৫ মিনিটা আগে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের সামনে খোলা হবে প্রশ্নপত্র। ঠিক ১০টায় প্রশ্নপত্র হাতে পাবে পরীক্ষার্থীরা। পরীক্ষাকেন্দ্রেও কড়া নজরদারি থাকছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রের ভিতরে কোনও পরীক্ষার্থীর কাছ থেকে বৈদ্যুতিন যন্ত্র ধরা পড়লে এ বছরের মতো তাঁর পরীক্ষা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছরে ৬২টি বিষয়ে পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিকে। পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *