উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষের (Goutam Ghose) স্ত্রী নীলাঞ্জনা ঘোষ। শুক্রবার বাড়িতেই আচমকা অসুস্থবোধ করলে তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে। তার পর আর শেষরক্ষা হয়নি। শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নীলাঞ্জনা ঘোষ (Goutam Ghose’s Spouse Demise)। এদিকে পরিচালকের স্ত্রীর বিয়োগে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
শনিবার সকালে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমার প্রিয় নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে আমি শোকবিহ্বল। আমার বউদি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী আজ সকালে প্রয়াত হন। তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং আমি বিচলিত বোধ করছি। নানা সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আমরা জানতাম, তাঁর হাতের কাঁথা-শিল্পের কাজ ছিল খুব সুন্দর। সেসব কথা মনে পড়ছে আজ। গৌতমদাকে সান্ত্বনা জানানোর কোনও ভাষা আমার জানা নেই। তবু তাঁকে মন শান্ত রেখে তাঁর কাজ চালিয়ে যেতে অনুরোধ করব। বউদির কথা মনে রেখেই এই কাজ তাঁকে করতে হবে।’
এদিন বিকেল পাঁচটা নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে পরিচালকপত্নীর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে।
আমার প্রিয় নীলাঞ্জনা ঘোষের মৃত্যুতে আমি শোকগ্রস্ত বোধ করছি। আমার বৌদি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষের স্ত্রী–তিনি একটি কঠিন অস্ত্রোপচারের পর আজ সকালে প্রয়াত হন। তাঁর সঙ্গে আমার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং আমি বিচলিত বোধ করছি।
তিনি অনেক সামাজিক কাজ করতেন। আমরা…
— Mamata Banerjee (@MamataOfficial) October 18, 2025
