Gobi Paratha Recipe | জিভে জল আনা স্বাদ! শীতের সকালে পাতে পড়ুক গরমাগরম ‘ফুলকপির পরোটা’, রইল রেসিপি

Gobi Paratha Recipe | জিভে জল আনা স্বাদ! শীতের সকালে পাতে পড়ুক গরমাগরম ‘ফুলকপির পরোটা’, রইল রেসিপি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের আমেজ শুরু হতেই বাঙালির রান্নাঘরে শাকসবজির মেলা। আর এই মরশুমের অন্যতম সেরা আকর্ষণ হল টাটকা ফুলকপি। আলু-ফুলকপির ডালনা তো মাঝেমধ্যেই হয়, কিন্তু শীতের অলস সকালে যদি পাতে পড়ে ধোঁয়া ওঠা মচমচে ফুলকপির পরোটা (Gobi Paratha), তবে জমে উঠবে ব্রেকফাস্ট। বাড়ির ছোট থেকে বড়, এই পদ না-পসন্দ এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কীভাবে খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলবেন ফুলকপির পরোটা? জেনে নিন এই বিশেষ রেসিপি।

উপকরণ:

১টি বড় সাইজের ফুলকপি (শুধুমাত্র ফুলগুলো কোরা বা গ্রেট করা)

২-৩ কাপ আটা বা ময়দা

১ চা চামচ আদাকুচি

স্বাদমতো কাঁচা লংকাকুচি

আধ কাপ ধনেপাতাকুচি

সামান্য জোয়ান

১ চা চামচ ভাজা মশলার গুঁড়ো (জিরেগুঁড়ো ও ধনেগুঁড়ো শুকনো খোলায় ভাজা)

আধ চা চামচ আমচুর পাউডার বা চাট মশলা

স্বাদমতো নুন

সাদা তেল বা ঘি (ভাজার জন্য)

প্রণালী:

প্রথমে ফুলকপির ফুলগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে গ্রেট করে নিন। এবার একটি কড়াইতে সামান্য তেল গরম করে তাতে জোয়ান ফোড়ন দিন। এতে গ্রেট করা ফুলকপি, আদাকুচি, কাঁচা লংকা ও সব গুঁড়ো মশলা দিয়ে হালকা নেড়ে নিন। নামানোর আগে ধনেপাতা কুচি মিশিয়ে নিন। খেয়াল রাখবেন, পুর যেন খুব বেশি নরম না হয়ে যায়, যাতে একটু ঝরঝরে থাকে।

এরপর আটা বা ময়দার মধ্যে সামান্য নুন, জোয়ান দিয়ে জল ঢেলে নরম করে মেখে নিন। ১৫-২০ মিনিট ঢাকা দিয়ে রেখে দিন। এমনটা করলে পরোটা নরম হবে। তারপর মেখে রাখা আটা থেকে লেচি কেটে বাটির মতো আকার দিন। তার মাঝখানে তৈরি করা ফুলকপির পুর দিয়ে মুখটি ভালো করে বন্ধ করে দিন। এবার হালকা হাতে আলতো করে গোল করে বেলে নিন। এরপর গরম তাওয়ায় পরোটা দিয়ে দুই পিঠ প্রথমে শুকনো সেঁকে নিন। এরপর ওপর থেকে ঘি বা সাদা তেল ছড়িয়ে লালচে করে মচমচে করে ভেজে নিন। ব্যস তাহলেই তৈরি গরম গরম ফুলকপির পরোটা। শেষে ওপর থেকে এক টুকরো বাটার ছড়িয়ে পুদিনার চাটনি, টক দই কিংবা আপনার পছন্দের লংকার আচারের সঙ্গে পরিবেশন করুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *