Girls’s Cricket World Cup | বিফলে গেল স্মৃতি-হরমনপ্রীতের লড়াই, ভারতকে হারিয়ে মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড   

Girls’s Cricket World Cup | বিফলে গেল স্মৃতি-হরমনপ্রীতের লড়াই, ভারতকে হারিয়ে মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড   

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ হরমনপ্রীত-স্মৃতির লড়াই সত্ত্বেও ইংল্যান্ডের কাছে মাত্র ৪ রানে হারল ভারত। বিশ্বকাপে শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে, টানা তিন ম্যাচ হেরে সেমিফাইনালে যাওয়ার রাস্তায় হোঁচট খেল ভারত। পাশাপাশি ভারতকে হারিয়ে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে শেষ চারে যাওয়ার পথ প্রশস্ত করে ফেলল ইংল্যান্ডের মেয়েরা। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ড ২৮৮ রান করে। জবাবে ব্যাট করে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২৮৪ রানে। সেমিফাইনালে উঠতে হলে, শেষ তিনটি ম্যাচের মধ্যে ভারতকে দু’টি ম্যাচে জিততেই হবে।

রবিবার ইন্দোরে ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছিল ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ব্রিটিশ অধিনায়ক ন্যাট স্কিভার ব্রান্ট। এদিন ইংল্যান্ডের হেদার নাইট ৯১ বলে ১০৯ রান করে রান আউট হন। ট্যামি বিউমন্ট ও অ্যামি জোনসের ওপেনিং জুটিতে ৭৩ রান ওঠে। হাফসেঞ্চুরি করেন ওপেনার জোনস (৫৬)। বিউমন্ট করেন ২২। এ ছাড়া ক্যাপ্টেন ব্রান্ট করেন ৩৮ রান। শেষের ৫ উইকেট ৩৯ রানের মধ্যে হারায় ইংল্যান্ড। শ্রীচরণি দুটি উইকেট নেন। আর দীপ্তি শর্মার ৫১ রানে ৪ উইকেট ছাড়া কেউই দাগ কাটতে পারেননি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ড ২৮৮ রান করে।

২৮৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। বিশ্বকাপে ভালো ফর্মে থাকা প্রতীকা রাওয়াল ৬ রানে আউট হন। রান পাননি হরলিন দেওলও। ভারতকে টেনে নিয়ে যান দুই অভিজ্ঞ ক্রিকেটার হরমনপ্রীত কউর ও স্মৃতি মন্ধানা। ৯৪ বলে ৮৮ রান করেন স্মৃতি। ৭০ বলে ৭০ রান করে আউট হন হরমনপ্রীত। হাফসেঞ্চুরি করেন দীপ্তি শর্মা। রান পাননি বাংলার রিচা। স্মৃতি-হরমনরা ফিরে যাওয়ার পর রানের গতিও ক্রমশ কমতে থাকে। শেষ পর্যন্ত ৪ রানে হেরে সেমির রাস্তায় হোঁচট খেল ভারত।

এই মুহূর্তে ৫ ম্যাচে হরমনপ্রীতদের পয়েন্ট ৪। লিগ টেবিলে চতুর্থ স্থানে আছে। আগামী ২৩ অক্টোবর নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ ভারতের। সেই ম্যাচেই নিশ্চিত হয়ে যেতে পারে কোন দল সেমিফাইনালের পথে এগিয়ে যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *