Ghoksadanga | ডান্স বাংলা ডান্সে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোকসাডাঙ্গার রিজু ও রাজদীপ, উচ্ছসিত উত্তরবঙ্গবাসী

Ghoksadanga | ডান্স বাংলা ডান্সে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোকসাডাঙ্গার রিজু ও রাজদীপ, উচ্ছসিত উত্তরবঙ্গবাসী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


রাকেশ শা,ঘোকসাডাঙ্গা: বাবা পরিযায়ী শ্রমিক, মা গৃহবধূ। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা সংসারের। এমনই এক পরিবারের দুই ছেলে রিজু ও রাজদীপ যুগ্ম চ্যাম্পিয়ন হল ‘ডান্স বাংলা ডান্স’ প্রতিযোগিতায়। খুদে দুই ভাইয়ের নাচ মন জয় করে নিয়েছে মিঠুন চক্রবর্তী, যীশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা,কৌশাণি মুখোপাধ্যায় সহ সকলের।

মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাঘমারা সুখানদীঘি এলাকায় বাড়ি রিজু (৯) ও রাজদীপের(৬)। তাদের বাবা রাসেন্দ্র সরকার পেশায় পরিযায়ী শ্রমিক। মা সুমিত্রা সরকার গৃহবধূ। করুন আর্থিক পরিস্থিতির পরও তারা সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় ঘোকসাডাঙ্গা এবিসিডি ড্যান্স একাডেমিতে নাচ শেখে দুই ভাই। বিভিন্ন অনুষ্ঠানে এই দুই ভাইয়ের নাচ প্রশংসিত হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও তারা রীতিমতো ভাইরাল। এরই মধ্যে রবিবার ড্যান্স বাংলা ডান্সের ফাইনালে যুগ্ম ভাবে চ্যাম্পিয়ন হল রিজু-রাজদীপ ও হাওড়ার আদিত্য কর্মকার। রিজু-রাজদীপের এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছসিত সমগ্র উত্তরবঙ্গের মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *