Ghatal Grasp Plan | ঘাটাল মাস্টার প্ল্যানঃ রিপোর্ট জমা দিতে হাই কোর্টের কাছে আরও ২ সপ্তাহ চাইল রাজ্য

Ghatal Grasp Plan | ঘাটাল মাস্টার প্ল্যানঃ রিপোর্ট জমা দিতে হাই কোর্টের কাছে আরও ২ সপ্তাহ চাইল রাজ্য

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আরও দুসপ্তাহ সময় লাগবে! ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে রিপোর্ট জমা দেওয়ার জন্য কলকাতা হাই কোর্টের থেকে এই দুসপ্তাহ সময় চেয়ে নিয়েছে রাজ্য। হাই কোর্টও মেনে নিয়েছে রাজ্যের তরফে করা এই আবেদন। এদিন রাজ্যের এই আবেদন মঞ্জুর করে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানায়, ৩ সপ্তাহ পরে হবে এই মামলার শুনানি। সেই সময় জমা দিতে হবে রিপোর্ট।

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ কত দূর এগিয়েছে, সেই বিষয়টি নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল হাই কোর্টে। গত ২ জানুয়ারি এ প্রসঙ্গে রিপোর্ট জমা দিতে বলা হয় রাজ্যকে। কিন্তু বৃহস্পতিবার এই মামলার শুনানিতে রিপোর্ট জমা দিতে পারেনি রাজ্য। এই প্রসঙ্গে রাজ্যের তরফের আইনজীবী জানান, রাজ্য বাজেটে ওই প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। সেই জন্য রিপোর্ট জমা দিতে আরও ২ সপ্তাহ সময় লাগবে।

উল্লেখ্য, এই ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে রাজ্য এবং কেন্দ্রের সংঘাত বহু পুরনো। গত লোকসভা নির্বাচনের আগে আরামবাগের এক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এই প্রকল্পের কাজ রাজ্য একার দায়িত্বেই সম্পূর্ণ করবে। ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের কাজ শুরু হওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *