Gazole | ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে ঝাঁপ দিল দাদা! তারপর……………………

Gazole | ভাইকে বাঁচাতে গিয়ে পুকুরে ঝাঁপ দিল দাদা! তারপর……………………

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


গাজোল: ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ হারাল দাদা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে গাজোলের (Gazole) দেওতলা গ্রাম পঞ্চায়েতের দোয়াঁশ গ্রামে। অকালে দুটি প্রাণ চলে যাওয়ায় গোটা গ্রাম যেন বাকরুদ্ধ।

পেশায় গাজোল থানার সিভিক ভলেন্টিয়ার রবি মুদি। স্ত্রী মঞ্জু এবং দুই ছেলে অরবিন্দ (৭), অভি (৫) এবং বাবা মাকে নিয়ে ছয় জনের সংসার। দুই ভাই স্থানীয় এক বেসরকারি স্কুলের প্রথম এবং দ্বিতীয় শ্রেণিতে পড়ে।  অরিন্দম এবং অভি তাদের ভাইয়ের সঙ্গে সকাল সাড়ে দশটা নাগাদ বাড়ির সামনে পুকুরে পাশে খেলছিল।  খেলতে খেলতে প্রথমে অভি পুকুরের জলে পড়ে যায়। তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেয় অরবিন্দ। কিন্তু সেও তলিয়ে যায় জলে। এরপর তাদের পিসতুতো ভাই সাহায্যের জন্য চিৎকার শুরু করে। চিৎকার শুনে ছুটে আসেন এক স্থানীয় বাসিন্দা। ঝাঁপ দিয়ে প্রথমে দাদা এবং পরে ভাইকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে মারা গিয়েছে দুই জনই।

ঘটনার জেরে শোকে পাথর রবিবাবু এবং তার স্ত্রী। কোনওরকমে রবিবাবু বলেন, ‘আমি তখন ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। সেই সময় হঠাৎ করেই এই দুঃসংবাদ পাই। দুই ছেলেকে কোলে করে বাড়িতে নিয়ে আসি।’

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গাজোল থানার (Gazol Police Station) আইসি আশিস কুন্ডু। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে (Malda Medical School)।

পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মহবুল আলম বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। ওই পরিবারকে সমবেদনা জানানোর ভাষা তার নেই। তবুও ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওই পরিবারের পাশে আমরা দাঁড়াচ্ছি। সবরকম সহযোগিতা করা হবে রবিবাবুকে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *