Gazole | দুই হাতের ‘জাগ্রত’ শ্মশান কালী ও পূর্ণিমার পুণ্যস্নান, গাজোলে ৯ দিনের মেলায় ভক্তের ঢল

Gazole | দুই হাতের ‘জাগ্রত’ শ্মশান কালী ও পূর্ণিমার পুণ্যস্নান, গাজোলে ৯ দিনের মেলায় ভক্তের ঢল

শিক্ষা
Spread the love


গাজোল: মাঘী পূর্ণিমার পুণ্যস্নান ও শ্মশান কালী পুজোকে কেন্দ্র করে উৎসবের আমেজ মালদহের গাজোলের অলতোর-কৃষ্ণপুর এলাকায়। রবিবার সকাল থেকেই কুন্ডেশ্বরী মহাশ্মশান সংলগ্ন কুণ্ডে গঙ্গা স্নান সারতে ভিড় জমান হাজার হাজার পুণ্যার্থী। বর্ষার সময় টাঙন নদীর সাথে সংযোগ থাকা এই কুণ্ডে সারা বছরই জল থাকে, যা স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র।

এই শ্মশানের মূল আকর্ষণ হলো ৬১ বছরের প্রাচীন দুই হাত বিশিষ্ট ‘বিকটদর্শনা’ শ্মশান কালী। ভক্তদের বিশ্বাস, এই দেবী অত্যন্ত জাগ্রত; তাই মানত পূরণ হলে সোনা-রুপার অলঙ্কার দান করেন অনেকে। শনিবার চতুর্দশীর মহানিশায় পুজোর পর আজ দিনভর চলল আরাধনা ও স্নান। পুজো কমিটির উদ্যোক্তা হীরালাল লোহার জানান, আগামী ৯ দিন এখানে মেলা চলবে। গ্রামীণ মেলার হরেক পসরা ছাড়াও বাউল, কীর্তন ও ভাওয়াইয়া গানের আসর জমবে প্রতি সন্ধ্যায়। দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের ভিড়ে টাঙন নদীর পাড় এখন কার্যত জনসমুদ্র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *