Gautami Kapoor | ‘টেডি বিয়ার’ স্বামীর বিতর্কিত আচরণ! শ্রেয়ার কাছে ক্ষমা চাইলেন রাম কাপুরের স্ত্রী গৌতমী

Gautami Kapoor | ‘টেডি বিয়ার’ স্বামীর বিতর্কিত আচরণ! শ্রেয়ার কাছে ক্ষমা চাইলেন রাম কাপুরের স্ত্রী গৌতমী

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রিয়্যালিটি শো ‘লক আপ: সচ ইয়া সাজা’র অন্দরে অভিনেতা রাম কাপুরের (Ram Kapoor) অতিরিক্ত ভাবপ্রবণতা এবং ব্যক্তিগত সীমানা লঙ্ঘনের অভিযোগ ঘিরে চলা তুলকালাম কাণ্ডে এল নতুন মোড়। স্বামীর বিতর্কিত কর্মকাণ্ডের জেরে অবশেষে আসরে নামলেন অভিনেত্রী তথা রামপত্নী গৌতমী কাপুর (Gautami Kapoor)। সরাসরি প্রতিযোগী শ্রেয়া কালরার মুখোমুখি হয়ে প্রকাশ্যেই ক্ষমা চাইলেন তিনি।

কিছুদিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই রিয়্যালিটি শো। শো-এর ঘরোয়া পরিবেশে প্রতিযোগী শ্রেয়া কালরা (Shreya Kalra) অভিযোগ তোলেন যে, প্রতিটি টাস্ক শেষ হওয়ার পর রাম কাপুর তাঁর গালে চুমু খেতেন, যা তাঁর ব্যক্তিগত পরিসরে বড়সড় হস্তক্ষেপ এবং অত্যন্ত অস্বস্তিকর। এমনকি শ্রেয়া ক্ষোভপ্রকাশ করে জানান, তাঁর নিজের বাবাও তাঁকে এতবার এভাবে স্নেহ করেন না। এই বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আসতেই ইন্টারনেট দুনিয়ায় সমালোচনার ঝড় ওঠে।

বিতর্কের শুরুতে সমাজমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে রামের পক্ষ নিয়েছিলেন গৌতমী। তাঁর দাবি ছিল, রামের মনে কোনো অসৎ উদ্দেশ্য নেই, তিনি স্বভাবগতভাবেই ভীষণ আবেগপ্রবণ। তবে ঘরের অন্দরের পরিস্থিতি আঁচ করে নিজের অবস্থান বদলে সোজা শো-এর মঞ্চে হাজির হন গৌতমী।

পরিবারের সদস্যদের সাক্ষাতের বিশেষ পর্বে শ্রেয়ার প্রেমিক ঋষভ জায়সবালকে সঙ্গে নিয়ে মঞ্চে প্রবেশ করেন তিনি। শ্রেয়ার দিকে এগিয়ে এসে হাত জোড় করে গৌতমী বলেন, ‘‘যদি কোনো ভুল হয়ে থাকে, আমাকে ক্ষমা করবেন। রাম যদি আপনাকে অনুচিতভাবে স্পর্শ করে থাকেন, তবে তাঁর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’’ শুধু শ্রেয়াই নন, শো-এর অন্য কোনো প্রতিযোগীও যদি রামের এই আচরণে বিন্দুমাত্র অস্বস্তিতে ভুগে থাকেন, তাঁদের সবার প্রতিও দুঃখপ্রকাশ করেন গৌতমী। একই সঙ্গে তিনি সাফ জানান যে, তিনি রামের এই কাজের কোনো অযৌক্তিক সাফাই গাইছেন না, কারণ রামের স্বভাব আদতে ‘টেডি বিয়ার’-এর মতোই সরল।

গৌতমীর এই মার্জিত এবং পরিণত আচরণ মন জয় করে নিয়েছে প্রতিযোগী শ্রেয়ার। কোনো রকম তিক্ততা না রেখে হাসিমুখে গৌতমীর ক্ষমাপ্রার্থনা গ্রহণ করেন তিনি। দুই তারকার এই পারস্পরিক বোঝাপড়ার পর আপাতত রিয়্যালিটি শো-এর উত্তপ্ত পরিবেশ অনেকটাই ঠান্ডা হয়েছে বলে মনে করছেন দর্শকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *