Fruit Salad | স্বাদবদল ও সুস্বাস্থ্য একসঙ্গে, গরমে শরীর ঠান্ডা রাখবে এক বাটি ফলের রকমারি স্যালাড

Fruit Salad | স্বাদবদল ও সুস্বাস্থ্য একসঙ্গে, গরমে শরীর ঠান্ডা রাখবে এক বাটি ফলের রকমারি স্যালাড

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গরমে যখন প্রাণ ওষ্ঠাগত, তখন শরীর ঠান্ডা রাখতে এবং মুখের স্বাদবদল করতে এক বাটি ফলের স্যালাডের কোনও বিকল্প নেই। একসময় স্যালাড বলতে কেবল শসা, পেঁয়াজ আর টমেটোর কথাই মাথায় আসত। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাঙালির ডায়েট চার্টেও এসেছে বড়বদল। এখন ভারী প্রোটিন বা অতিরিক্ত ড্রেসিংযুক্ত স্যালাডের চেয়ে গরমে শরীরের জন্য বেশি উপকারী মরশুমি ফলের রকমারি স্যালাড (Fruit Salad)। শুধু ফল কেটে নুন-গোলমরিচ ছড়ানোই নয়, একটু কায়দা করে বানালে এই স্যালাড যেমন সুস্বাদু হয়, তেমনই বজায় থাকে পুষ্টিগুণ।

সহজেই বানিয়ে নেওয়া যায় এমন তিনটি অসাধারণ ফ্রুট স্যালাডের রেসিপি এখানে দেওয়া হল:

আনারস ও শসার মেক্সিকান টুইস্ট: জলশূন্যতা দূর করতে এই স্যালাড অতুলনীয়। আনারস ও শসার কিউবের সঙ্গে পেঁয়াজ কুচি, লেবুর রস, বিটনুন ও চাটমশলা ভালো করে মেখে নিলেই তৈরি টক-ঝাল-মিষ্টির এই দারুণ পদ।

আঙুর ও আখরোটের ক্রিমি ম্যাজিক: মিষ্টিপ্রেমীদের জন্য এটি আদর্শ। জল ঝরানো টক দই, মধু ও সামান্য ভ্যানিলা এসেন্স ভালো করে ফেটিয়ে ক্রিম বানিয়ে নিন। এবার সবুজ ও কালো আঙুর এই ক্রিমে মেখে, উপর থেকে ভাজা আখরোট কুচি ছড়িয়ে ফ্রিজে এক ঘণ্টা রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

তরমুজ, চিজ ও পুদিনার জুটি: চৌকো করে কাটা তরমুজের উপর চিজ গ্রেট করে দিন। এরপর পুদিনা পাতা, লেবুর রস ও অলিভ অয়েল (অথবা ফেটানো টক দই) দিয়ে তৈরি ড্রেসিং মিশিয়ে নিলেই তৈরি এই রিফ্রেশিং স্যালাড।

টিপস:

গরমের দিনে তেল-ঝাল খাবারের চেয়ে এই ধরনের ফলের স্যালাড হজমশক্তি বাড়াতে এবং শরীরকে হাইড্রেটেড রাখতে দারুণ সাহায্য করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *