Fraud within the guise of serving to sufferers kinfolk feminine nabbed by police at SSKM

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


নিজেকে এসএসকেএম হাসপাতালের কর্মী পরিচয় দিয়ে রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণার অভিযোগ। হাসপাতাল চত্বরে সক্রিয় দালালচক্রের সঙ্গে যোগ থাকার অভিযোগে সালমা বিবি নামে এক মহিলার বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। ওই মহিলা দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বাসিন্দা বলে জানা গিয়েছে। সম্প্রতি হাসপাতাল থেকে দালালচক্র নির্মূল করতে তৎপর হয়েছে রাজ‌্য সরকার। ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতাল থেকে বেশ কয়েকজন দালালকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুর সাড়ে ১টা নাগাদ এসএসকেএম হাসপাতালের ভিতরে টহলদারি করছিলেন হাসপাতালের আউটপোস্টের এক পুলিশ আধিকারিক। তখনই পুলিশের কাছে খবর আসে, সালমা বিবি (৪০) নামে এক মহিলা নিজেকে হাসপাতালের কর্মী পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এমনকী হাসপাতালের বিভিন্ন বিভাগ ও আউটডোরে তাঁর অবাধ যাতায়াত রয়েছে বলেও দাবি করছিলেন তিনি। সন্দেহ হওয়ায় ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশকর্মীরা। তাঁর হোয়াটসঅ্যাপ কথোপকথন খতিয়ে দেখতেই তদন্তকারীদের সন্দেহ আরও বাড়ে। পুলিশের দাবি, ওই চ্যাট থেকেই এসএসকেএমে সক্রিয় একটি দালালচক্রের সঙ্গে তাঁর যোগাযোগের ইঙ্গিত মেলে। ওই মহিলাকে প্রায়শই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও কর্তাদের ঘরের কাছে ঘোরাঘুরি করতে দেখা যেত। রোগীর আত্মীয়দের কাছে তিনি নিজেকে হাসপাতালের কর্মী বলেই পরিচয় দিতেন।

অভিযোগ, হাসপাতালের বিভিন্ন পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তির অ্যাকাউন্টে ২ হাজার টাকা পাঠানো হয়েছিল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওই টাকা দালালচক্রের সঙ্গে লেনদেনের অংশ। নিজেকে হাসপাতালের কর্মী পরিচয় দিয়ে প্রতারণা এবং অন্যদের সঙ্গে যোগসাজশ করে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে সালমার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ঘটনায় দালালচক্রের অন্য সদস্যদের খোঁজেও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *