France | বড়দিনের প্রস্তুতিতে বিপত্তি! ভিড়ে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি, পিষে মৃত্যু ১০ জনের

France | বড়দিনের প্রস্তুতিতে বিপত্তি! ভিড়ে ঢুকে পড়ল বেপরোয়া গাড়ি, পিষে মৃত্যু ১০ জনের

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলছিল বড়দিনের প্রস্তুতি (Christmas preparation)। আনন্দে মেতেছিলেন আট থেকে আশি। কিন্তু হঠাৎ বিপত্তি। বেপরোয়া গতির গাড়ি ঢুকে পড়ল ভিড়ের মধ্যে। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ১০ জনের। শুক্রবার সন্ধ্যায় (স্থানীয় সময়) ঘটনাটি ঘটেছে ফ্রান্সের (France) গুয়াদেলুপের (Guadeloupe) সেন্ট-অ্যানে’ (Sainte-Anne)-তে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

জানা গিয়েছে, শোয়েলচার স্ক্যোয়ারে চার্চের ঠিক বিপরীতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। কিন্তু হঠাৎ ভিড়ের মধ্যে গাড়িটি কীভাবে ঢুকে পড়ল? এই ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে কিনা, না গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল সেসব এখনও স্পষ্ট নয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এখনও নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।

প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। যদিও নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। গতকাল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশবাহিনী। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ (Police)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *