Fireplace at Cooch Behar School | কোচবিহার কলেজে আগুন, ক্ষতিগ্রস্ত ভুগোলের ল্যাব  

Fireplace at Cooch Behar School | কোচবিহার কলেজে আগুন, ক্ষতিগ্রস্ত ভুগোলের ল্যাব  

খেলাধুলা/SPORTS
Spread the love


কোচবিহারঃ বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রেহাই পেল কোচবিহার কলেজ। এদিন রাত প্রায় ১১টা নাগাদ কলেজের দোতলার  একটি ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনেন দমকলকর্মীরা।

জানা গিয়েছে, কলেজের ভুগোলের ল্যাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ল্যাবটি। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই কলেজ চত্বরে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে দমকলের অনুমান শর্ট সার্কিটের কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে।

The put up Fire at Cooch Behar College | কোচবিহার কলেজে আগুন, ক্ষতিগ্রস্ত ভুগোলের ল্যাব   appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *