FIFA Corruption row deepens as Argentine father-son duo admit bribing officers

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বিশ্বকাপ শেষ হওয়ার পর পাঁচ সপ্তাহ পেরিয়েছে। এখনও বিশ্বকাপের দুর্নীতি নিয়ে ইতিউতি অভিযোগ শোনা যাচ্ছে। নানাবিধ বিতর্কে জর্জরিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এর মধ্যেই আরও এক বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে এল। এবার আর্জেন্টিনার দুই মিডিয়া ব্যারন স্বীকার করে নিলেন যে বিভিন্ন খেলার সম্প্রচার স্বত্ত্ব নিশ্চিত করার জন্য ফিফার আধিকারিকদের মোটা অঙ্কের ঘুষ দিয়েছেন তাঁরা।

২০১৫ সালে এক ভয়াবহ দুর্নীতি ফিফাকে বড়সড় কলঙ্কের মুখে ফেলে দিয়েছিল। সেসময় টাকার বিনিময়ে ফিফা, কনকাফ এবং কনবমেল অর্থাৎ দুই আমেরিকা মহাদেশের ফুটবল সংস্থা এবং ফিফার একাধিক ম্যাচের স্বত্ত্ব বিক্রিতে বড়সড় দুর্নীতির অভিযোগ ওঠে ফিফা আধিকারিকদের বিরুদ্ধে। ২০১৫ সালের ২৭ মে জুরিচের একটি পাঁচতারকা হোটেল থেকে মার্কিন বিচার বিভাগের অনুরোধে ফিফার সাতজন শীর্ষ আধিকারিককে গ্রেপ্তারও করা হয়। এক বছর বাদে শেপ ব্লাটার ফিফা সভাপতির চেয়ার হারান।

আরও পড়ুন:

সেই দুর্নীতির তদন্ত এখনও চলছে। সূত্রের খবর, সেই দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত আর্জেন্টিনার দুই স্পোর্টস মার্কেটিংয়ের কর্তা স্বীকার করেছেন যে তাঁরা সেসময় ফিফার আধিকারিকদের কোটি কোটি টাকা ঘুষ দিয়েছিলেন। হুগো জিনকিস এবং মারিয়ানো জিনকিস, সম্পর্কে পিতাপুত্র। তাঁরা মার্কিন তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন, “আমরা সেসময় ফিফার ম্যাচগুলির লোভনীয় সম্প্রচার স্বত্ত্ব হাতানোর জন্য লক্ষ লক্ষ মার্কিন ডলার ঘুষ দিয়েছি। জানা গিয়েছে, আর্জেন্টিনার স্পোর্টস মার্কেটিং কোম্পানি ফুল প্লে-র মালিকানা রয়েছে ওই বাপ-ছেলের নামে। সেসময় ফিফা বিশ্বকাপের বাছাই পর্ব, কোপা আমেরিকার মতো টুর্নামেন্টের স্বত্ত্ব পেতে মোটে অঙ্কের ঘুষ দিয়েছিলেন তাঁরা।

এমনিই বিশ্বকাপের নানাবিধ কাণ্ড নিয়ে অভিযোগে জরাজীর্ণ ফিফা। বর্তমান সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে দুই আর্জেন্টাইন আধিকারিকের স্বীকারোক্তি ফিফার ভাবমূর্তিকে আরও প্রশ্নবিদ্ধ করল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *