Faux Observe Seized | পাচারের আগেই সাফল্য পুলিশের, ফরাক্কা স্টেশন থেকে উদ্ধার ৬ লক্ষ টাকার জালনোট

Faux Observe Seized | পাচারের আগেই সাফল্য পুলিশের, ফরাক্কা স্টেশন থেকে উদ্ধার ৬ লক্ষ টাকার জালনোট

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


মালদা: পাচারের আগেই জালনোট সহ এক কারবারীকে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ। বুধবার ফরাক্কা স্টেশনে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে ৬ লক্ষ টাকার জালনোট। এই ঘটনায় পুলিশ ধৃতকে ১০ দিনের হেপাজত চেয়ে আগামীকাল জঙ্গিপুর আদালতে পেশ করবে পুলিশ।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মালদা টাউন জিআরপি থানার পুলিশ ও শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে অভিযান চালায় নিউ ফরাক্কা স্টেশনে। স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাই পুলিশ। তল্লাশিতেই ধৃতের হেপাজত থেকে উদ্ধার হয় ৬ লক্ষ টাকার জাল নোট। গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম রাকিবুল হোসেন (৩৫)। সে বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা।

মালদা টাউন জিআরপি থানার আইসি প্রশান্ত রাই জানান, “গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হানা দিয়ে ফরাক্কা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৬ লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। ৫০০ টাকার এক হাজারটি এবং ২০০ টাকার পাঁচশটি জালনোট উদ্ধার হয়েছে। প্রাথমিক জেরায় জানতে পেরেছি, ধৃত ব্যক্তি জালনোটগুলিকে বৈষ্ণবনগর থেকে গয়া নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ফরাক্কা স্টেশনে ট্রেন ধরতে এসেছিল। সে কার থেকে জালনোট সংগ্রহ করেছিল, বা কাকে সেগুলো দেওয়ার কথা ছিল সেসব জানতে হেপাজতে নিয়ে ধৃতকে জেরা করা হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *