Falakata | বন্দি হয়েও খাঁচা ভেঙে পালাল চিতাবাঘ! আতঙ্ক ফালাকাটার খাউচাঁদপাড়া গ্রামে

Falakata | বন্দি হয়েও খাঁচা ভেঙে পালাল চিতাবাঘ! আতঙ্ক ফালাকাটার খাউচাঁদপাড়া গ্রামে

শিক্ষা
Spread the love


ফালাকাটা: বন দপ্তরের পাতা খাঁচায় ধরা দিয়েও পালিয়ে গেল চিতাবাঘ! ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ফালাকাটার (Falakata) খাউচাঁদপাড়া গ্রামে। এমন ঘটনা আগে কখনও হয়েছে কি না মনে করতে পারছেন না বনকর্মীরা।

এই গ্রামের এক চা বাগানে এক মাস আগে থেকে চিতাবাঘের (Leopard) আতঙ্ক দেখা দিয়েছে। দুর্গাপুজোর আগে স্থানীয় একজন চিতাবাঘের আক্রমণে জখম হন বলে জানা যায়। এছাড়া অনেকেরই গবাদি প্রাণীও চিতাবাঘের হানায় জখম হয়েছে। তাই জলদাপাড়া বন দপ্তরের তরফে ২ অক্টোবর এলাকায় বাঘ ধরতে খাঁচা পাতা হয়। শুক্রবার রাতে সেই খাঁচায় চিতাবাঘ বন্দি হয়।

এদিন ভোরে বনকর্মীরা সেখানে আসেন৷ তখনই খাঁচার একাংশ ভেঙে দৌঁড়ে পালিয়ে যায় চিতাবাঘটি। যদিও এদিন চিতাবাঘটি যেদিকে দৌঁড়ে পালায় সেদিকে কেউ না থাকায় বড় কোনও অঘটন ঘটেনি৷ এদিকে চিতাবাঘ পালিয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। জলদাপাড়া বন দপ্তরের তরফে জানানো হয়েছে, এদিন ফের সেখানে নতুন খাঁচা পাতা হবে। এছাড়া স্থানীয়দেরও সতর্ক থাকতে বলা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *