Falakata | অভিষেকের সুরে সুর মেলালেন ঋতব্রত! বৈধ ভোটারের নাম বাদ হলেই নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের হুমকি

Falakata | অভিষেকের সুরে সুর মেলালেন ঋতব্রত! বৈধ ভোটারের নাম বাদ হলেই নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের হুমকি

শিক্ষা
Spread the love


ফালাকাটা: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (BJP MP Sukanta Majumdar) পালটা সভা করল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। বৃহস্পতিবার তৃণমূলের ফালাকাটা (Falakata) বিধানসভা কমিটির উদ্যোগে ফালাকাটা শহরে মহা মিছিলের আয়োজন করে শাসক দলের নেতা-কর্মীরা। এরপর শহরের ট্রাফিক মোড়ে পথসভার আয়োজন করা হয়।

আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের রাজ্যে আর কয়েকমাস বাদেই বিধানসভা নির্বাচন। আর এসআইআর করে যদি কোনও বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে আমরা নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব। আসলে নির্বাচন কমিশন বিজেপির এজেন্সিতে পরিণত হয়েছে। হরিয়ানার ঘটনা বিজেপিকে অক্সিজেন দিয়েছে। দিল্লিতে লক্ষ লক্ষ ভোটার বেড়েছে। আধার কার্ডকে মান্যতা দিতেও সমস্যা। শুনে রাখুন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, তার ওপর ভরসা করেই মানুষ তৃণমূল কংগ্রেসকে বাংলার মসনদে বসাবে।’

পাশাপাশি তৃণমূলের ফালাকাটা টাউন ব্লক সভাপতি রাজু মিশ্র বলেন, ‘বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মানুষকে বিভ্রান্তমূলক কথাবার্তা বলে গেছেন। আমাদের পালটা মিছিল ও সভা থেকে বিজেপিকে যোগ্য জবাব আমারা দিতে পেরেছি।’

তবে তৃণমূল কংগ্রেসের এদিনের মিছিলে বিজেপির মিছিল থেকে অনেক কম লোক হয়েছিল বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *