Eye Make-up | সরস্বতী পুজোয় চোখের সাজে আসুক আভিজাত্য! অপটু হাতেও ‘আই মেকআপ’ হবে নিখুঁত, জানুন সহজ কৌশল

Eye Make-up | সরস্বতী পুজোয় চোখের সাজে আসুক আভিজাত্য! অপটু হাতেও ‘আই মেকআপ’ হবে নিখুঁত, জানুন সহজ কৌশল

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সরস্বতী পুজো মানেই বাঙালির অঘোষিত ‘ভ্যালেন্টাইন্স ডে’। এই দিনটিতে নিজেকে সেরা রূপে মেলে ধরতে চান সকলেই। বাসন্তী রঙের শাড়ি হোক বা সালোয়ার কামিজ— সাজগোজের পূর্ণতা পেতে চোখের মেকআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেক সময় সঠিক কৌশলের অভাবে চোখের সাজ নষ্ট হয়ে যায়। বিশেষ করে যাঁরা রূপটানে ততটা দক্ষ নন, তাঁদের জন্য সহজ কিছু টিপস বদলে দিতে পারে লুক।

চোখের মেকআপ দীর্ঘস্থায়ী করতে এবং সুন্দর দেখাতে শুরুতেই ব্যবহার করুন আই প্রাইমার বা কনসিলার। এটি চোখের পাতার কালো ভাব দূর করে আইশ্যাডোর রং ফুটিয়ে তুলতে সাহায্য করে। এরপর সামান্য লুজ পাউডার দিয়ে সেট করে নিন।

সরস্বতী পুজোর দিন যেহেতু উজ্জ্বল রঙের পোশাক বেশি পরা হয়, তাই চোখের পাতায় হালকা বাদামি বা পিচ রঙের আইশ্যাডো ব্যবহার করুন। এরপর চোখের মাঝখানে গোল্ডেন বা কপার রঙের সামান্য শিমার লাগালে চোখের গভীরতা বাড়ে। আইশ্যাডো ব্লেন্ড করার সময় খেয়াল রাখবেন যেন কোনো কঠোর রেখা বোঝা না যায়।

যাঁদের হাত কাঁপে বা লাইনার টানতে সমস্যা হয়, তাঁরা পেনসিল লাইনার ব্যবহার করতে পারেন। চোখের উপরের পাতায় সরু করে লাইনার এবং নিচের পাতায় ঘন করে কাজল পরলে চোখ বড় দেখায়। কাজল স্মাজ হওয়ার ভয় থাকলে তার উপর সামান্য কালো আইশ্যাডো দিয়ে সেট করে নিন। এতে দীর্ঘক্ষণ কাজল মেখে যাওয়ার ভয় থাকবে না।

চোখের সাজ সম্পূর্ণ করতে ভালো মানের মাস্কারা ব্যবহার মাস্ট। চোখের পাতাগুলো আরও ঘন ও লম্বা দেখাতে ওপরের এবং নিচের পাতায় দুই কোট মাস্কারা লাগিয়ে নিন। ভুরু দুটি সুন্দর করে একে নিলেই কেল্লাফতে!

এই কয়েকটা ছোট বিষয় মাথায় রাখলেই সরস্বতী পুজোর ভিড়ে আপনার চোখের মায়াবী হাতছানি নজর কাড়বে সবার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *