এবার যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল জনপ্রিয় ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীর! প্রেমিকাকে বাড়িতে আটকে রেখে যৌন নির্যাতন ও শারীরিক অত্যাচার চালানোর ভয়ংকর অভিযোগ উঠল শমীকের বিরুদ্ধে। বুধবার বেহালা থানায় এফআইআর দায়ের করেছেন ওই তরুণী।
পুলিশে দায়ের করা ওই অভিযোগে তরুণীর দাবি, তাঁকে বেহালার একটি ফ্ল্যাটে গত ২ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আটকে রাখেন ‘ননসেন’খ্যাত শমীক অধিকারী। ওই তরুণীকে মারধর ও যৌন নির্যাতনও চালানো হয়েছে বলে অভিযোগ।
অন্যদিকে এই ঘটনায় সংবাদ প্রতিদিন ডিজিটালকে শমীক বলেন, “এতদিনের সম্পর্ক আমাদের। আমার প্রেমিকা ছিলেন, দু’দিন আগে চূড়ান্ত অশান্তি হয়। এখনও ঝামেলা চলছে, মানসিক সম্বল হারিয়ে ফেলেছিলাম। আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। বুঝতে পারছি না কেন! প্রেমিকার সঙ্গে যদি ঘনিষ্ঠ মেলামেশা থাকে তাহলে সেটা তো তাঁর অনুমতি নিয়েই হবে! এতদিনের সম্পর্ক, বিষয়টিতে অবাক হচ্ছি।”
