England vs New Zealand | ফিলিপসের এক ওভারে ২২ রান! কিউয়িদের কাঁদিয়ে জয় ইংল্যান্ডের, সেমির দৌড়ে টিকে রইল পাকিস্তান

England vs New Zealand | ফিলিপসের এক ওভারে ২২ রান! কিউয়িদের কাঁদিয়ে জয় ইংল্যান্ডের, সেমির দৌড়ে টিকে রইল পাকিস্তান

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে (T20 World Cup 2026) নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ইংল্যান্ড (England vs New Zealand)। আর এই জয়ের ফলে কার্যত ‘উপকার’ হলো পাকিস্তানের। কিউয়িরা হারায় বাবর আজমদের সেমিফাইনালে ওঠার ক্ষীণ আশা এখনও টিকে রইল। অন্যদিকে, ইংল্যান্ড আগেই সেমিফাইনাল নিশ্চিত করলেও সুপার এইটের তিন ম্যাচই জিতে গ্রুপে নিজেদের দাপট বজায় রাখল।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মিচেল স্যান্টনারের নেতৃত্বে লড়াই শুরু করে নিউজিল্যান্ড। টিম সেইফার্ট (৩৫) এবং ফিন অ্যালেন (২৯) ভালো শুরু দিলেও মিডল অর্ডারে রাচিন রবীন্দ্র (১১) ব্যর্থ হন। গ্লেন ফিলিপ্স ২৮ বলে ৩৯ রানের ইনিংস খেললেও শেষ দিকে নিয়মিত উইকেট হারিয়ে ৭ উইকেটে ১৫৯ রানে থামে ব্ল্যাক ক্যাপসদের ইনিংস। ইংল্যান্ডের হয়ে দুই স্পিনার রেহান আহমেদ ও উইল জ্যাকস এবং অভিজ্ঞ আদিল রশিদ ২টি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা ছিল বিপর্যয়কর। ফিল সল্ট (২) ও অধিনায়ক জস বাটলার (০) দ্রুত ফিরে যান। হ্যারি ব্রুক (২৬) ও জেকব বেথেল (২১) ইনিংস ধরার চেষ্টা করলেও রাচিন রবীন্দ্রর ঘূর্ণিতে (৩ উইকেট) নিউজিল্যান্ড চালকের আসনে চলে আসে। একসময় মনে হচ্ছিল নিউজিল্যান্ডের সেমিফাইনাল কেবল সময়ের অপেক্ষা। কিন্তু ১৮তম ওভারে গ্লেন ফিলিপ্সের হাতে বল তুলে দিয়ে মস্ত ভুল করেন স্যান্টনার। ওই ওভারে দুটি ছক্কা ও দুটি চারসহ ২২ রান তুলে নেন জ্যাকস ও রেহান। উইল জ্যাকসের ১৮ বলে ৩২ এবং রেহানের ৭ বলে ১৯ রানের ইনিংসই নিউজিল্যান্ডের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেয়।

শেষ ওভারে ৫ রান দরকার ছিল ইংল্যান্ডের, যা ৩ বল বাকি থাকতেই পূরণ করে ফেলে তারা। নিউজিল্যান্ডের এই হারের ফলে সেমিফাইনালের লড়াই এখন উন্মুক্ত হয়ে পড়ল। পাকিস্তানের সমর্থকরা এখন স্বপ্ন দেখছেন বড় কোনো অঘটনের, যা তাঁদের দলকে শেষ চারে পৌঁছে দিতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *