Election Fee | বৃহস্পতিবার থেকেই শুনানির নোটিশ দেবে কমিশন, কারা ডাক পেতে পারেন?

Election Fee | বৃহস্পতিবার থেকেই শুনানির নোটিশ দেবে কমিশন, কারা ডাক পেতে পারেন?

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এসআইআরের প্রথম পর্বের পর মঙ্গলবার পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এবার শুরু হতে চলেছে শুনানি পর্ব। নির্বাচন কমিশন (Election Fee) সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার থেকেই শুরু হবে শুনানির জন্য নোটিশ দেওয়া। নোটিশ দিয়ে সকলকে ৭ দিন সময় দেওয়া হবে। সেদিক দিয়ে আগামী সপ্তাহে শুনানি শুরু হওয়ার সম্ভাবনা। শুনানি চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। তবে ৮৫ বছর বা তার ঊর্ধ্বে যাদের বয়স তাঁরা যদি শুনানির আওতায় আসেন, সেক্ষেত্রে ইআর‌ও, এইআরও এবং সংশ্লিষ্ট বুথের বিএলও-রা তাঁদের বাড়িতে যাবেন শুনানি করার জন্য।

এখন প্রশ্ন, কারা ডাক পেতে পারেন শুনানিতে। যাদের নাম ২০০২ সালের তালিকায় নেই বা পরিবারের কারও নাম নেই, তাদের ডেকে পাঠাতে পারে নির্বাচন কমিশন। যদি দেখা যায় কোনও ভোটারের তথ্য কমিশনের কাছে থাকা তথ্যের সঙ্গে মিলছে না, তাহলে তাঁকেও ডেকে পাঠাতে পারে কমিশন। কোনও ভোটারের ফর্মে কোনও অস্পষ্টতা থাকতে তাকেও শুনানিতে ডেকে পাঠানো হতে পারে। যারা শুনানিতে ডাক পাবেন তাদের বৈধ নথিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। নির্বাচন কমিশন উল্লিখিত ১১টি নথির একটি প্রয়োজনে যাচাই করে দেখতে চাইতে পারে কমিশন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *