ED raids 8 a number of places in Kolkata for cash laundering case

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


দেবীপক্ষ শুরু হয়েছে। পুরোদমে পুজো শুরুর আগে ফের শহরে নামল ইডি। আর্থিক তছরুপের মামলায় কলকাতার ৮ জায়গায় ছেয়ে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মোটা অঙ্কের লাভের টোপ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে সোমবার সকালে কলকাতার একাধিক ঠিকানায় তল্লাশি করছেন তদন্তকারীরা। টালিগঞ্জ ও শরৎ বোস রোড-সহ ৮ জায়গায় একযোগে হানা দিয়েছে ইডি।

গত সেপ্টেম্বর মাসেই একউ আর্থিক প্রতারণা মামলায় কলকাতার ১৭টি ভিন্ন জায়গায় ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ইডি। সূত্রের খবর, সেই অভিযানের প্রাপ্ত সূত্র ধরেই ফের পুজোর মুখে দ্বিতীয়বার অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা। জানা গিয়েছে, মূলত বেআইনি সংস্থার সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কোটি কোটি টাকা নয়ছয় করে রিয়েল এস্টেট নির্মাণ সংস্থা এবং অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করা হয়েছিল। সেই আর্থিক দুর্নীতির মাথারা লুকিয়ে কলকাতাতেও! কতদূর পর্যন্ত দুর্নীতির শিকড় বিছিয়েছে, তার খোঁজেই শুরু হয়েছে চিরুনি তল্লাশি। যদিও এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কোনও ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে কোনও অভিযোগ ইডির তরফে প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন:

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *