ED Raid | আই-প্যাক অফিসে ইডি হানা: ‘মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কাম্য নয়’, সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসিত রাজ্য

ED Raid | আই-প্যাক অফিসে ইডি হানা: ‘মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কাম্য নয়’, সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসিত রাজ্য

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সল্টলেকে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকের (I-PAC) অফিসে ইডির তল্লাশিতে (ED Raid ) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি হস্তক্ষেপের অভিযোগে রাজ্য-কেন্দ্র সংঘাত এবার পৌঁছাল সুপ্রিম কোর্টে। বুধবার এই মামলার শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার কড়া সমালোচনা করল বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এন ভি অঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ। আদালতের স্পষ্ট বক্তব্য, কোনও মুখ্যমন্ত্রীর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে হস্তক্ষেপ করা কোনোভাবেই কাম্য নয়।

এদিনের শুনানির শুরুতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মামলাটি স্থগিত রাখার আবেদন জানানো হয়। কিন্তু বিচারপতিরা সেই আবেদন সরাসরি খারিজ করে দেন। কড়া সুরে বিচারপতিরা জানান, “আইনজীবীরা কোর্টকে নির্দেশ দিতে পারেন না। বরং বেঞ্চই ঠিক করবে আদালত কীভাবে চলবে।”

কেন্দ্রীয় সংস্থা ইডির তদন্তে মুখ্যমন্ত্রীর সশরীরে উপস্থিত হওয়া এবং কাজে বাধা দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালত জানায়, এই ধরনের পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে সম্পূর্ণ অসহায় অবস্থায় ফেলে রাখা যায় না। বিচারপতিরা প্রশ্ন তোলেন, “এক মুখ্যমন্ত্রী সরকারি দফতরে গিয়ে কেন্দ্রীয় সংস্থার কাজে বাধা দিচ্ছেন। এর প্রতিকার কী? ভবিষ্যতে অন্য কোনও মুখ্যমন্ত্রী যদি একই কাজ করেন, তখন কী হবে?” মুখ্যমন্ত্রীর এই ভূমিকা কোনোভাবেই ‘সুখকর পরিস্থিতি’ নয় বলে মন্তব্য করেন বিচারপতিরা।

শীর্ষ আদালত ইঙ্গিত দিয়েছে যে, ভবিষ্যতে এই ধরনের সংঘাত এড়াতে একটি নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) তৈরি করা হতে পারে। আদালতের মতে, এটি একটি ‘অর্গানিক পরিস্থিতি’, যেখানে কেন্দ্রীয় সংস্থাগুলির কাজ নিশ্চিত করতে কার্যকর প্রতিকার থাকা প্রয়োজন।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর অভিযোগ অনুযায়ী, গত ৮ জানুয়ারি কয়লা পাচার মামলার আর্থিক লেনদেনের তদন্তে সল্টলেকের আই-প্যাক অফিস এবং সংস্থার প্রধান প্রতীক জৈনের বাসভবনে তল্লাশি চালানো হচ্ছিল। ইডির দাবি, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য প্রশাসন তাদের কাজে সরাসরি হস্তক্ষেপ করে বাধা সৃষ্টি করেছিলেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *