ECI has clarified on the Type 6 controversy

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


‘স্পেশ্যাল ইন্টেনসিভ রিভিশন’ তথা এসআইআর প্রক্রিয়ার সময় প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নাম বাদ পড়লেও চিন্তা নেই। তাঁরা ‘ফর্ম ৬’ পূরণ করে নতুন করে অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন। এমনকী, যদি পূর্ববর্তী ভোটার তালিকায় নাম থাকেও। জানিয়ে দিল নির্বাচন কমিশন।

৩ নভেম্বর সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো এক চিঠিতে কমিশন জানিয়েছে, এক্ষেত্রে ‘ফর্ম ৬’ জমা দেওয়া মানেই কোনও মিথ্যা ঘোষণা করা নয়। এবং এর জন্য ‘রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট, ১৯৫০’-এর ৩১ নম্বর ধারায় কোনও আইনি পদক্ষেপ করা হবে না। সেই সঙ্গেই কমিশন স্বীকার করেছে যে, এই ভোটারদের আশঙ্কা ছিল আগেই ভোটার তালিকায় নাম থাকার কারণেই এই ঘোষণাটি ‘মিথ্যা’ বলে গণ্য হতে পারে। যার ফলে তাঁরা আইনি ঝক্কিতে পড়তে পারেন।

আরও পড়ুন:

ফলে সব মিলিয়ে কমিশনের নয়া ঘোষণা সেই সব ভোটারদের উদ্বেগ দূর করবে, যাঁরা আগের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন। এতদিন তাঁরা ‘ফর্ম ৬’-এর মাধ্যমে আবেদন করতে দ্বিধা বোধ করছিলেন। কেননা ওই ফর্মে একটি ঘোষণা করতে হয় যে, আবেদনকারী প্রথমবারের মতো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করছেন। সেই দ্বিধা এবার দূর হল।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্বাচন জানিয়ে দিয়েছিল, ফর্ম ৬-এর পরিবর্তনের কোনও অনুমোদন দেয়নি সুপ্রিম কোর্ট। কারা সেই পরিবর্তনে অনুমোদন দিয়েছিল, তাও জানতে চেয়েছিল শীর্ষ আদালত। এদিকে এসআইআর ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। রবিবার দিল্লির রামলীলা ময়দানে রাহুল গান্ধীর নেতৃত্বে সভা করেন বিজেপি বিরোধী ‘ইন্ডি’ জোট। বিরোধীদের এই ‘মিথ্যাচারের’ বিরুদ্ধে পালটা পথে নেমেছে বিজেপিও। দেশের বিভিন্ন শহরে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে কলকাতাতেও মেগা ব়্যালি করেছিল বিজেপি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *