Earthquake hits Uttarakhand, tremors felt in Delhi-NCR

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


এবার রাজধানী দিল্লিতে ভূমিকম্প! কাঁপল পাঞ্জাব-হরিয়ানা রাজধানী সংলগ্ন উত্তরপ্রদেশের কিছু অংশও। যদিও প্রাথমিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, কম্পনের মূল উৎস উত্তরাখণ্ডের চামলি। সেখান থেকেই রাজধানীতে কম্পন অনুভূত হয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে, মূল কম্পন অনুভূত হয়েছে উত্তরাখণ্ডের চামোলিতেই। সেখানে রিখটার স্কেলে প্রায় ৪.৯ মাত্রার ভুমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎস ছিল ১৩ কিমি গভীরে। সেখান থেকেই গোটা উত্তরাখণ্ড এবং আশেপাশের রাজ্যগুলিতে কম্পন অনুভূত হয়। মৃদু কম্পন অনুভূত হয় রাজধানী দিল্লিতেও।

আরও পড়ুন:

মোটামুটিভাবে রাত ১০টে বেজে ২০ মিনিট নাগাদ কেঁপে ওঠে চামোলি। প্রায় সঙ্গে সঙ্গেই কেঁপে ওঠে রাজধানী দিল্লি এবং সংলগ্ন পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কিছু অংশ। তবে সেই কম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর এই প্রতিবেদন লেখা পর্যন্ত মেলেনি। দিল্লির পাশাপাশি হিমাচল প্রদেশের শিমলাতেও কম্পন অনুভূত হয়। আজ দুপুরেই ভূমিকম্প হয়েছে অসমের নগাঁও-তে। সেখানে আবার আজ নির্বাচনও ছিল। তাতে সাধারণ ভোটারদের অবশ্য বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয়নি।

উল্লেখ্য, গত বছর শুরুর দিকে দিল্লিতে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়। বড় কোনও ক্ষয়ক্ষতি না হলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। সেসময় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমজনতাকে সতর্ক থাকার বার্তা দেন। দীর্ঘদিন বাদে ফের কাঁপল দিল্লি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *